হরমুজকে রাজনৈতিক অস্ত্র বানানো যাবে না : কাতার

হরমুজ প্রণালিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেছেন, কোনো আন্তর্জাতিক বিরোধে এই গুরুত্বপূর্ণ জলপথকে দর কষাকষির মাধ্যম হিসেবে ব্যবহার করা ঠিক নয়। তিনি জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালি সব দেশের জন্য উন্মুক্ত থাকা উচিত এবং দ্রুত এটি আবার চালু করা জরুরি। কারণ, প্রণালি বন্ধ থাকায় বিশ্বজুড়ে পণ্য সরবরাহ ব্যাহত হচ্ছে, বাড়ছে জ্বালানি সংকট ও খাদ্য অনিরাপত্তা। আল-আনসারি জানান, প্রণালিতে ট্রানজিট ফি আরোপ করতে হলে তা আঞ্চলিক ঐকমত্যের ভিত্তিতে হতে হবে। পাশাপাশি ভবিষ্যতের যে কোনো চুক্তিতে আঞ্চলিক দেশগুলোর অংশগ্রহণ ও আন্তর্জাতিক নিশ্চয়তা থাকা দরকার। তিনি আরও বলেন, কোনো একক দেশ বা শক্তি অন্যদের ওপর শর্ত চাপিয়ে এই জলপথ নিয়ন্ত্রণ করতে পারে না। কাতারের এই কর্মকর্তা সতর্ক করে বলেন, হরমুজ বন্ধ রাখা আন্তর্জাতিক আইনের পরিপন্থি এবং এতে কোনো সমস্যার সমাধান হবে না। বরং এতে অঞ্চলের উত্তেজনা আরও বাড়বে। উল্লেখ্য, ইরানকে ঘিরে চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালি কার্যত বন্ধ রয়েছে, যার প্রভাব পড়ছে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালান

হরমুজকে রাজনৈতিক অস্ত্র বানানো যাবে না : কাতার

হরমুজ প্রণালিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছে কাতার।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেছেন, কোনো আন্তর্জাতিক বিরোধে এই গুরুত্বপূর্ণ জলপথকে দর কষাকষির মাধ্যম হিসেবে ব্যবহার করা ঠিক নয়।

তিনি জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালি সব দেশের জন্য উন্মুক্ত থাকা উচিত এবং দ্রুত এটি আবার চালু করা জরুরি। কারণ, প্রণালি বন্ধ থাকায় বিশ্বজুড়ে পণ্য সরবরাহ ব্যাহত হচ্ছে, বাড়ছে জ্বালানি সংকট ও খাদ্য অনিরাপত্তা।

আল-আনসারি জানান, প্রণালিতে ট্রানজিট ফি আরোপ করতে হলে তা আঞ্চলিক ঐকমত্যের ভিত্তিতে হতে হবে। পাশাপাশি ভবিষ্যতের যে কোনো চুক্তিতে আঞ্চলিক দেশগুলোর অংশগ্রহণ ও আন্তর্জাতিক নিশ্চয়তা থাকা দরকার।

তিনি আরও বলেন, কোনো একক দেশ বা শক্তি অন্যদের ওপর শর্ত চাপিয়ে এই জলপথ নিয়ন্ত্রণ করতে পারে না।

কাতারের এই কর্মকর্তা সতর্ক করে বলেন, হরমুজ বন্ধ রাখা আন্তর্জাতিক আইনের পরিপন্থি এবং এতে কোনো সমস্যার সমাধান হবে না। বরং এতে অঞ্চলের উত্তেজনা আরও বাড়বে।

উল্লেখ্য, ইরানকে ঘিরে চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালি কার্যত বন্ধ রয়েছে, যার প্রভাব পড়ছে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি বাজারে। সূত্র : রয়টার্স
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow