‘হরমুজের চাবি হারিয়ে ফেলেছি’

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধারাবাহিক সামরিক হুমকির জবাবে তীব্র ব্যঙ্গ করেছে ইরান। গুরুত্বপূর্ণ এই নৌপথ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রসিক ভঙ্গিতে ইরান জানিয়েছে, প্রণালির ‘চাবি নাকি হারিয়ে গেছে’। সোমবার (০৬ এপ্রিল) ইরানের জিম্বাবুয়েতে অবস্থিত ইরানি দূতাবাস এক পোস্টে এমন মন্তব্য করে। কেবল জিম্বাবুয়ে দূতাবাস নয়, একইভাবে দক্ষিণ আফ্রিকায় ইরানের মিশনও ব্যঙ্গ করেছে। তারা লিখেছে, ‘চাবিটা ফুলের টবের নিচে রাখা আছে। তবে এটি শুধু বন্ধুদের জন্য।’ সংবাদমাধ্যম জানিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক ব্যবস্থা নেওয়ার যে হুঁশিয়ারি ট্রাম্প দিয়েছিলেন। তার প্রতিক্রিয়াতেই তেহরানের পক্ষ থেকে এমন বিদ্রূপাত্মক মন্তব্য এসেছে। এর আগে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, প্রণালি চালু না করা হলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর ধ্বংসাত্মক হামলা চালানো হতে পারে। এমনকি বিদ্যুৎকেন্দ্র ও সেতুর মতো স্থাপনাগুলোও হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর

‘হরমুজের চাবি হারিয়ে ফেলেছি’

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধারাবাহিক সামরিক হুমকির জবাবে তীব্র ব্যঙ্গ করেছে ইরান। গুরুত্বপূর্ণ এই নৌপথ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রসিক ভঙ্গিতে ইরান জানিয়েছে, প্রণালির ‘চাবি নাকি হারিয়ে গেছে’।

সোমবার (০৬ এপ্রিল) ইরানের জিম্বাবুয়েতে অবস্থিত ইরানি দূতাবাস এক পোস্টে এমন মন্তব্য করে।

কেবল জিম্বাবুয়ে দূতাবাস নয়, একইভাবে দক্ষিণ আফ্রিকায় ইরানের মিশনও ব্যঙ্গ করেছে। তারা লিখেছে, ‘চাবিটা ফুলের টবের নিচে রাখা আছে। তবে এটি শুধু বন্ধুদের জন্য।’

সংবাদমাধ্যম জানিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক ব্যবস্থা নেওয়ার যে হুঁশিয়ারি ট্রাম্প দিয়েছিলেন। তার প্রতিক্রিয়াতেই তেহরানের পক্ষ থেকে এমন বিদ্রূপাত্মক মন্তব্য এসেছে।

এর আগে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, প্রণালি চালু না করা হলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর ধ্বংসাত্মক হামলা চালানো হতে পারে। এমনকি বিদ্যুৎকেন্দ্র ও সেতুর মতো স্থাপনাগুলোও হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর শুরু হওয়া সংঘাত এখন পুরো মধ্যপ্রাচ্যে বিস্তৃত হয়েছে। ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলসহ বিভিন্ন স্থানে নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow