হরমুজে জরুরি পণ্যের জাহাজ চলাচল করতে দেবে ইরান
হরমুজ প্রণালি দিয়ে ‘জরুরি পণ্য’ বহনকারী জাহাজ চলাচলের অনুমতি দেবে বলে জানিয়েছে ইরান।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, গুরুত্বপূর্ণ এই নৌপথ পুরোপুরি বন্ধ না রেখে মানবিক ও জরুরি প্রয়োজনীয় পণ্যবাহী জাহাজের জন্য আংশিকভাবে উন্মুক্ত রাখা হবে।
বর্তমানে ইরানের নিয়ন্ত্রণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে চাপ তৈরি হয়েছে।
বিশ্বনেতারা এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে বিভিন্ন কূটনৈতিক উদ্যোগ চালিয়ে যাচ্ছেন। তবে কিছু বাণিজ্যিক জাহাজ এখনও সীমিত আকারে চলাচল করতে পারছে।
এর আগে ইরান জানিয়েছিল, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের সঙ্গে সংশ্লিষ্ট নয়—এমন জাহাজগুলোকে প্রণালিটি ব্যবহার করতে দেওয়া হবে।
তথ্যসূত্র : সিএনএন