মৌলভীবাজারে অবৈধভাবে মজুত ১৬০০ লিটার ডিজেল জব্দ

মৌলভীবাজারের কমলগঞ্জে অভিযান চালিয়ে ১ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৩ এপ্রিল) দিনগত রাত ১টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলিয়া এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শুক্রবার দিনগত রাত ১টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ‘হিরন এন্টারপ্রাইজ’ নামের একটি দোকানে অভিযান চালায় প্রশাসন। তল্লাশিকালে দোকানের ভেতরে অবৈধভাবে মজুত করে রাখা ৮টি ড্রাম ভর্তি প্রায় ১ হাজার ৬০০ লিটার ডিজেল পাওয়া যায়। অভিযান চলাকালে হিরন এন্টারপ্রাইজের মালিক হিরন মিয়া এবং তার ছেলে জুয়েল মিয়া পালিয়ে যান। তারা পলাতক থাকায় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ জানায়, অবৈধ মজুতদারির এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান বলেন, উদ্ধারকৃত ১ হাজার ৬০০ লিটার ডিজেল বর্তমানে প্রশাসনের হেফাজতে রয়েছে। জব্দকৃত এই তেলগুলো

মৌলভীবাজারে অবৈধভাবে মজুত ১৬০০ লিটার ডিজেল জব্দ

মৌলভীবাজারের কমলগঞ্জে অভিযান চালিয়ে ১ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৩ এপ্রিল) দিনগত রাত ১টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলিয়া এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শুক্রবার দিনগত রাত ১টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ‘হিরন এন্টারপ্রাইজ’ নামের একটি দোকানে অভিযান চালায় প্রশাসন। তল্লাশিকালে দোকানের ভেতরে অবৈধভাবে মজুত করে রাখা ৮টি ড্রাম ভর্তি প্রায় ১ হাজার ৬০০ লিটার ডিজেল পাওয়া যায়। অভিযান চলাকালে হিরন এন্টারপ্রাইজের মালিক হিরন মিয়া এবং তার ছেলে জুয়েল মিয়া পালিয়ে যান। তারা পলাতক থাকায় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, অবৈধ মজুতদারির এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান বলেন, উদ্ধারকৃত ১ হাজার ৬০০ লিটার ডিজেল বর্তমানে প্রশাসনের হেফাজতে রয়েছে। জব্দকৃত এই তেলগুলো সরকারি নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এম ইসলাম/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow