হরমুজ প্রণালিতে চলছে গোলাগুলি, বিমান ভূপাতিত করল ইরান

হরমুজ প্রণালির কাছে গোলাগুলির আওয়াজ শোনা গেছে বলে জানিয়েছে ইরানের বিভিন্ন গণমাধ্যম। এসময় অনুমতি ছাড়া চলাচলের অভিযোগে চারটি জাহাজের দিকে সতর্কতামূলক গুলি ছুড়েছে ইরানি বাহিনী। এছাড়া উপকূলীয় বুশেহর প্রদেশে একটি শত্রু বিমান ভূপাতিত করার দাবি করেছে তেহরান। বৃহস্পতিবার (২৮ মে) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সি টেলিগ্রামে জানায়, চারটি জাহাজ যথাযথ সমন্বয় ছাড়া হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করলে ইরানি সশস্ত্র বাহিনী তাদের লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়ে। তবে জাহাজগুলোর পরিচয়, কোন দেশের পতাকাবাহী ছিল কিংবা পরে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এদিকে একই সময়ে ইরানের বুশেহর প্রদেশে একটি শত্রু বিমান ধ্বংসের খবর দিয়েছে দেশটির গণমাধ্যম। আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, জাম কাউন্টির গভর্নর মাসউদ তানগেস্তানি জানিয়েছেন, আজ রাতে ঘটে যাওয়া ঘটনাটি একটি শত্রু বিমান ধ্বংসের সঙ্গে সম্পর্কিত। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, গত এক ঘণ্টার মধ্যে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ওই বিমানটিকে প্রত

হরমুজ প্রণালিতে চলছে গোলাগুলি, বিমান ভূপাতিত করল ইরান
হরমুজ প্রণালির কাছে গোলাগুলির আওয়াজ শোনা গেছে বলে জানিয়েছে ইরানের বিভিন্ন গণমাধ্যম। এসময় অনুমতি ছাড়া চলাচলের অভিযোগে চারটি জাহাজের দিকে সতর্কতামূলক গুলি ছুড়েছে ইরানি বাহিনী। এছাড়া উপকূলীয় বুশেহর প্রদেশে একটি শত্রু বিমান ভূপাতিত করার দাবি করেছে তেহরান। বৃহস্পতিবার (২৮ মে) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সি টেলিগ্রামে জানায়, চারটি জাহাজ যথাযথ সমন্বয় ছাড়া হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করলে ইরানি সশস্ত্র বাহিনী তাদের লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়ে। তবে জাহাজগুলোর পরিচয়, কোন দেশের পতাকাবাহী ছিল কিংবা পরে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এদিকে একই সময়ে ইরানের বুশেহর প্রদেশে একটি শত্রু বিমান ধ্বংসের খবর দিয়েছে দেশটির গণমাধ্যম। আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, জাম কাউন্টির গভর্নর মাসউদ তানগেস্তানি জানিয়েছেন, আজ রাতে ঘটে যাওয়া ঘটনাটি একটি শত্রু বিমান ধ্বংসের সঙ্গে সম্পর্কিত। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, গত এক ঘণ্টার মধ্যে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ওই বিমানটিকে প্রতিহত করে ধ্বংস করেছে। তবে বিমানটি কোন দেশের ছিল, সেটি মানববিহীন ড্রোন নাকি যুদ্ধবিমান, এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সূত্র : আল জাজিরা

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow