হরমুজ প্রণালিতে জাহাজে হামলার পর যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে ধোঁয়াশা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাঁচ মাস ধরে চলা সংঘাতের অবসান নিয়ে আলোচনা হচ্ছে কি না, তা নিয়ে দুই দেশের পরস্পরবিরোধী বক্তব্যে অনিশ্চয়তা আরও বেড়েছে। এর মধ্যেই হরমুজ প্রণালির কাছে একটি জাহাজে হামলার ঘটনা বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। খবর রয়টার্সের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, সোমবারই ইরানের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে তিনি তেহরানকে একটি ভালো চুক্তি স্বাক্ষরের জন্য এটিকে শেষ সুযোগ বলে সতর্ক করেন। হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আলোচনা এখনই চলছে। তার দাবি, ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ কয়েকটি দেশের অনুরোধেই এই আলোচনা হচ্ছে। তিনি বলেন, এটি ইরানের জন্য একটি ভালো নথিতে স্বাক্ষর করার শেষ সুযোগ। এর আগে ট্রাম্প জানান, তিনি ইরানের বিরুদ্ধে বৃহৎ পরিসরের হামলা চালানোর অনুমোদন দিয়েছিলেন। তবে আলোচনার সুযোগ তৈরি হওয়ায় সেই হামলা স্থগিত করা হয়েছে। অন্যদিকে, সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে বা এমন কোনো বৈঠক নির্ধারিত আছে এমন দাবি নাকচ করে দেন। তিনি বলেন,

হরমুজ প্রণালিতে জাহাজে হামলার পর যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে ধোঁয়াশা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাঁচ মাস ধরে চলা সংঘাতের অবসান নিয়ে আলোচনা হচ্ছে কি না, তা নিয়ে দুই দেশের পরস্পরবিরোধী বক্তব্যে অনিশ্চয়তা আরও বেড়েছে। এর মধ্যেই হরমুজ প্রণালির কাছে একটি জাহাজে হামলার ঘটনা বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। খবর রয়টার্সের।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, সোমবারই ইরানের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে তিনি তেহরানকে একটি ভালো চুক্তি স্বাক্ষরের জন্য এটিকে শেষ সুযোগ বলে সতর্ক করেন।

হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আলোচনা এখনই চলছে। তার দাবি, ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ কয়েকটি দেশের অনুরোধেই এই আলোচনা হচ্ছে।

তিনি বলেন, এটি ইরানের জন্য একটি ভালো নথিতে স্বাক্ষর করার শেষ সুযোগ।

এর আগে ট্রাম্প জানান, তিনি ইরানের বিরুদ্ধে বৃহৎ পরিসরের হামলা চালানোর অনুমোদন দিয়েছিলেন। তবে আলোচনার সুযোগ তৈরি হওয়ায় সেই হামলা স্থগিত করা হয়েছে।

অন্যদিকে, সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে বা এমন কোনো বৈঠক নির্ধারিত আছে এমন দাবি নাকচ করে দেন।

তিনি বলেন, আগামী কয়েক দিনে বিদেশি কোনো প্রতিনিধিদলকে স্বাগত জানানোর বা বিদেশে কোনো আলোচক পাঠানোর পরিকল্পনা ইরানের নেই।

বাঘায়ি আরও জানান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ধর্মীয় সফরে ইরাকে অবস্থান করলেও বাকি সব আলোচক ইরানেই রয়েছেন। বর্তমানে শুধু ওমানের সঙ্গে হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে আলোচনা চলছে।

এদিকে উপসাগরীয় অঞ্চলের নৌ চলাচলের পরিস্থিতিও দুই দেশের অচলাবস্থার ইঙ্গিত দিচ্ছে। যুদ্ধ চলাকালে ইরান কার্যত বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ এই জলপথে চলাচল সীমিত করে দেয়।

যুক্তরাজ্যের ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ওমান উপকূলসংলগ্ন হরমুজ প্রণালির কাছে একটি কার্গো জাহাজ অজ্ঞাত একটি বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বার্তা পাঠিয়েছে।

এ ছাড়া কেপলারের তথ্য অনুযায়ী, সোমবার হরমুজ প্রণালি দিয়ে মাত্র ছয়টি জাহাজ চলাচল করেছে। এর মধ্যে তিনটি তেলবাহী ট্যাংকার এবং তিনটি বাল্ক ক্যারিয়ার ছিল। আগের দিন এ সংখ্যা ছিল সাতটি।

সূত্র : রয়টার্স

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow