১০ হাজারে বিক্রি হলো এক ইলিশ
লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়া একটি ‘রাজা ইলিশ’ সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। ইলিশটির ওজন ছিল ২ কেজি ৩০০ গ্রাম। সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার মতিরহাট মাছঘাটে সারু মিয়ার আড়তে ইলিশটি বিক্রি হয়। নিলামে সর্বোচ্চ দাম দিয়ে মো. রিয়াজ বেপারী নামে এক মাছ ব্যবসায়ী ইলিশটি কিনে নেন। মতিরহাট মাছঘাটের আড়তদার মো. খোকন জানান, স্থানীয় জেলে মনু মাঝির জালে বড় আকৃতির ইলিশটি ধরা পড়ে। পরে তিনি মাছটি সারু মিয়ার আড়তে নিয়ে আসেন। নিলামে সর্বোচ্চ দাম দিয়ে রিয়াজ নামে এক ব্যবসায়ী মাছটি কিনেছেন। আরও পড়ুন সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এলো ৫ টন কাঁচামরিচ মাছের ক্রেতা মো. রিয়াজ বেপারি বলেন, বড় ইলিশ এখন ধরা পড়ে না। আর বাজারে বড় ইলিশের দামও বেশি। এজন্য নিলামে অংশ নিয়ে মাছটি কিনেছি। এ মাছ চাঁদপুরে পাঠানো হবে। সেখানে বাজারদরও বেশি। আশা করি মাছটি প্রায় ১৫ হাজার টাকায় বিক্রি করতে পারবো। কমলনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তূর্য সাহা বলেন, নদীতে ইলিশের পরিমাণ তুলনামূলক কম। যে মাছ পাওয়া যাচ্ছে, তার বেশিরভাগই ৩০০ থেকে ৫০০ গ্রাম ওজনের। তাই বড় আকৃতির ইলিশের চাহিদা ও দাম দুটোই বেশি। আগামী
লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়া একটি ‘রাজা ইলিশ’ সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। ইলিশটির ওজন ছিল ২ কেজি ৩০০ গ্রাম।
সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার মতিরহাট মাছঘাটে সারু মিয়ার আড়তে ইলিশটি বিক্রি হয়। নিলামে সর্বোচ্চ দাম দিয়ে মো. রিয়াজ বেপারী নামে এক মাছ ব্যবসায়ী ইলিশটি কিনে নেন।
মতিরহাট মাছঘাটের আড়তদার মো. খোকন জানান, স্থানীয় জেলে মনু মাঝির জালে বড় আকৃতির ইলিশটি ধরা পড়ে। পরে তিনি মাছটি সারু মিয়ার আড়তে নিয়ে আসেন। নিলামে সর্বোচ্চ দাম দিয়ে রিয়াজ নামে এক ব্যবসায়ী মাছটি কিনেছেন।
মাছের ক্রেতা মো. রিয়াজ বেপারি বলেন, বড় ইলিশ এখন ধরা পড়ে না। আর বাজারে বড় ইলিশের দামও বেশি। এজন্য নিলামে অংশ নিয়ে মাছটি কিনেছি। এ মাছ চাঁদপুরে পাঠানো হবে। সেখানে বাজারদরও বেশি। আশা করি মাছটি প্রায় ১৫ হাজার টাকায় বিক্রি করতে পারবো।
কমলনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তূর্য সাহা বলেন, নদীতে ইলিশের পরিমাণ তুলনামূলক কম। যে মাছ পাওয়া যাচ্ছে, তার বেশিরভাগই ৩০০ থেকে ৫০০ গ্রাম ওজনের। তাই বড় আকৃতির ইলিশের চাহিদা ও দাম দুটোই বেশি। আগামী মাসে নদীতে ইলিশের উৎপাদন আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
কাজল কায়েস/এনএইচআর/এএসএম
What's Your Reaction?
