হরমুজ প্রণালিতে ট্যাংকার লক্ষ্য করে গুলি

হরমুজ প্রণালিতে একটি তেলবাহী জাহাজে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইউনাইটেড কিংডম ম্যারিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। সংস্থাটির তথ্য অনুযায়ী, ইরানের আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা দুটি গানবোট কোনো ধরনের রেডিও সতর্কতা ছাড়াই জাহাজটির দিকে গুলি চালায়। তবে জাহাজের ক্যাপ্টেন জানিয়েছেন, হামলার পরও জাহাজ ও এর ক্রুরা নিরাপদ রয়েছে। ঘটনাটি হরমুজ প্রণালিতে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে নিরাপত্তা ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর নতুন শর্ত আরোপের ইঙ্গিত দিয়েছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এখন সময় এসেছে প্রণালির জন্য নতুন সামুদ্রিক ব্যবস্থাপনা কার্যকর করার। তার মতে, নতুন ব্যবস্থার অধীনে শুধু আইআরজিসির নৌবাহিনীর অনুমোদন পাওয়া বাণিজ্যিক জাহাজগুলো নির্ধারিত রুটে চলাচল করতে পারবে এবং এজন্য নির্ধারিত ফি বা টোল দিতে হবে। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানি জাহাজ চলাচলে কোনো বাধা সৃষ্টি করে, তাহলে এই পরিস্থিতি দ্রুত পরিবর্তন করা হতে পারে। এদিকে খাতাম আল-আনম্বিয়ার সদরদপ্তর জানিয়েছে, যুক্তরাষ্

হরমুজ প্রণালিতে ট্যাংকার লক্ষ্য করে গুলি

হরমুজ প্রণালিতে একটি তেলবাহী জাহাজে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইউনাইটেড কিংডম ম্যারিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ইরানের আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা দুটি গানবোট কোনো ধরনের রেডিও সতর্কতা ছাড়াই জাহাজটির দিকে গুলি চালায়।

তবে জাহাজের ক্যাপ্টেন জানিয়েছেন, হামলার পরও জাহাজ ও এর ক্রুরা নিরাপদ রয়েছে।

ঘটনাটি হরমুজ প্রণালিতে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে নিরাপত্তা ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর নতুন শর্ত আরোপের ইঙ্গিত দিয়েছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এখন সময় এসেছে প্রণালির জন্য নতুন সামুদ্রিক ব্যবস্থাপনা কার্যকর করার।

তার মতে, নতুন ব্যবস্থার অধীনে শুধু আইআরজিসির নৌবাহিনীর অনুমোদন পাওয়া বাণিজ্যিক জাহাজগুলো নির্ধারিত রুটে চলাচল করতে পারবে এবং এজন্য নির্ধারিত ফি বা টোল দিতে হবে।

তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানি জাহাজ চলাচলে কোনো বাধা সৃষ্টি করে, তাহলে এই পরিস্থিতি দ্রুত পরিবর্তন করা হতে পারে।

এদিকে খাতাম আল-আনম্বিয়ার সদরদপ্তর জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানি জাহাজের পূর্ণ স্বাধীন চলাচলের ওপর বিধিনিষেধ তুলে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow