হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা

হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে আত্মঘাতী ড্রোন হামলার ঘটনা ঘটেছে। শনিবার সকালে ট্যাংকারটিকে লক্ষ্য করে হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ৭ মার্চ আইআরজিসির জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। হামলার শিকার ট্যাংকারটির নাম ‘প্রিমা অয়েল ট্যাঙ্কার’। বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালিতে বিরাজমান অনিরাপদ পরিস্থিতি নিয়ে আইআরজিসি নৌবাহিনীর বারবার সতর্কবার্তা সত্ত্বেও ট্যাংকারটি চলাচল অব্যাহত রেখেছিল। সতর্কতা উপেক্ষা করায় ড্রোন হামলার শিকার হয় জাহাজটি। আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের কারণে টানা অষ্টম দিনের মতো কৌশলগত হরমুজ প্রণালি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। আইআরজিসি আরও জানিয়েছে, ইরানের দৃষ্টিতে শত্রু দেশগুলোর সঙ্গে সংশ্লিষ্ট তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না।

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা

হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে আত্মঘাতী ড্রোন হামলার ঘটনা ঘটেছে। শনিবার সকালে ট্যাংকারটিকে লক্ষ্য করে হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ৭ মার্চ আইআরজিসির জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। হামলার শিকার ট্যাংকারটির নাম ‘প্রিমা অয়েল ট্যাঙ্কার’।

বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালিতে বিরাজমান অনিরাপদ পরিস্থিতি নিয়ে আইআরজিসি নৌবাহিনীর বারবার সতর্কবার্তা সত্ত্বেও ট্যাংকারটি চলাচল অব্যাহত রেখেছিল। সতর্কতা উপেক্ষা করায় ড্রোন হামলার শিকার হয় জাহাজটি।

আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের কারণে টানা অষ্টম দিনের মতো কৌশলগত হরমুজ প্রণালি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

আইআরজিসি আরও জানিয়েছে, ইরানের দৃষ্টিতে শত্রু দেশগুলোর সঙ্গে সংশ্লিষ্ট তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow