প্রধান উপদেষ্টার দায়িত্ব ছাড়ার পর নতুন কর্মক্ষেত্রে ড. ইউনূস

সদ্য-বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব ছাড়ার পর আবারও নিজস্ব কর্মক্ষেত্রে সক্রিয় হয়েছেন। বুধবার (৪ মার্চ) রাজধানীর ইউনূস সেন্টারে গ্রামীণ ওয়াটার লিমিটেডের বোর্ড সভায় যোগ দেন তিনি। ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টার দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর ধীরে ধীরে স্বাভাবিক কর্মজীবনে ফিরতে শুরু করেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। গত ২২ ফেব্রুয়ারি দেড় বছর পর তিনি গ্রামীণ টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টারে অফিস করেন। এর ধারাবাহিকতায় এবার গ্রামীণ ওয়াটার লিমিটেডের বোর্ড সভায় অংশ নিলেন অধ্যাপক ইউনূস। সভায় সভাপতিত্ব করেন মো. আশরাফুল হাসান। উল্লেখ্য, গ্রামীণ ওয়াটার লিমিটেড দেশের আর্সেনিকপ্রবণ এলাকায় নিরাপদ খাবার ও রান্নার পানি সরবরাহে কাজ করছে। প্রতিষ্ঠানটি আগে ফরাসি কোম্পানি ‘ভিওলিয়া ওয়াটার’-এর সঙ্গে যৌথ উদ্যোগে পরিচালিত হতো। দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর সামাজিক ব্যবসা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে পুনরায় সম্পৃক্ত হয়ে উঠেছেন ড. ইউনূস।  

প্রধান উপদেষ্টার দায়িত্ব ছাড়ার পর নতুন কর্মক্ষেত্রে ড. ইউনূস

সদ্য-বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব ছাড়ার পর আবারও নিজস্ব কর্মক্ষেত্রে সক্রিয় হয়েছেন। বুধবার (৪ মার্চ) রাজধানীর ইউনূস সেন্টারে গ্রামীণ ওয়াটার লিমিটেডের বোর্ড সভায় যোগ দেন তিনি।

ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টার দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর ধীরে ধীরে স্বাভাবিক কর্মজীবনে ফিরতে শুরু করেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। গত ২২ ফেব্রুয়ারি দেড় বছর পর তিনি গ্রামীণ টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টারে অফিস করেন।

এর ধারাবাহিকতায় এবার গ্রামীণ ওয়াটার লিমিটেডের বোর্ড সভায় অংশ নিলেন অধ্যাপক ইউনূস। সভায় সভাপতিত্ব করেন মো. আশরাফুল হাসান।

উল্লেখ্য, গ্রামীণ ওয়াটার লিমিটেড দেশের আর্সেনিকপ্রবণ এলাকায় নিরাপদ খাবার ও রান্নার পানি সরবরাহে কাজ করছে। প্রতিষ্ঠানটি আগে ফরাসি কোম্পানি ‘ভিওলিয়া ওয়াটার’-এর সঙ্গে যৌথ উদ্যোগে পরিচালিত হতো।

দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর সামাজিক ব্যবসা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে পুনরায় সম্পৃক্ত হয়ে উঠেছেন ড. ইউনূস।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow