হরমুজ প্রণালিতে ফের উত্তেজনা বাড়ল, জাহাজে আগুন

হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা বেড়েছে। সংযুক্ত আরব আমিরাতের খোর ফাক্কানের কাছে একটি জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, ঘটনাটি উপকূল থেকে প্রায় ১৪ নটিক্যাল মাইল দূরে ঘটেছে এবং জাহাজগুলোকে বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। খবর শাফাক নিউজের। এদিকে একই সময়ে প্রণালিতে একটি দক্ষিণ কোরিয়ার জাহাজের ইঞ্জিন কক্ষে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ফুজাইরাহ অঞ্চলের একটি তেল স্থাপনায় হামলায় তিনজন ভারতীয় নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছে ইউএই কর্তৃপক্ষ। ইউএই প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের মধ্যে তিনটি ভূপাতিত করেছে, আর একটি সাগরে পড়ে। এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাও এতে সহায়তা করেছে। দিনজুড়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হুঁশিয়ারি দেয়, তাদের নিয়ম ভঙ্গ করলে যে কোনো জাহাজকে শক্তি প্রয়োগ করে থামানো হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, প্রণালিতে চলাচলকারী জাহাজ রক্ষায় তাদের সেনাদের নতুনভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। ইরান দাবি করেছে, তারা সতর

হরমুজ প্রণালিতে ফের উত্তেজনা বাড়ল, জাহাজে আগুন

হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা বেড়েছে। সংযুক্ত আরব আমিরাতের খোর ফাক্কানের কাছে একটি জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, ঘটনাটি উপকূল থেকে প্রায় ১৪ নটিক্যাল মাইল দূরে ঘটেছে এবং জাহাজগুলোকে বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। খবর শাফাক নিউজের।

এদিকে একই সময়ে প্রণালিতে একটি দক্ষিণ কোরিয়ার জাহাজের ইঞ্জিন কক্ষে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ফুজাইরাহ অঞ্চলের একটি তেল স্থাপনায় হামলায় তিনজন ভারতীয় নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছে ইউএই কর্তৃপক্ষ।

ইউএই প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের মধ্যে তিনটি ভূপাতিত করেছে, আর একটি সাগরে পড়ে। এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাও এতে সহায়তা করেছে।

দিনজুড়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হুঁশিয়ারি দেয়, তাদের নিয়ম ভঙ্গ করলে যে কোনো জাহাজকে শক্তি প্রয়োগ করে থামানো হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, প্রণালিতে চলাচলকারী জাহাজ রক্ষায় তাদের সেনাদের নতুনভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।

ইরান দাবি করেছে, তারা সতর্কতামূলক গুলি ছুড়ে একটি মার্কিন যুদ্ধজাহাজকে প্রণালিতে প্রবেশ থেকে বিরত করেছে। একইসঙ্গে ওই এলাকায় মার্কিন জাহাজের চলাচল বন্ধ করে দিয়েছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow