হরমুজ প্রণালিতে মাইন অপসারণে রোবট পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালিতে মাইন অপসরণে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সামরিক বাহিনী প্রণালিতে সমুদ্র-রোবট পাঠানো শুরু করেছে।  মার্কিন কর্মকর্তার বরাতে রোববার (১৯ এপ্রিল) ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে  এ তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, বাণিজ্যিক নৌযান চলাচল স্বাভাবিক রাখতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হরমুজ প্রণালীতে মাইন শনাক্ত করতে সমুদ্র-ড্রোনসহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করছে। মার্কিন এক প্রতিরক্ষা কর্তকতার বারতে বলা হয়েছে, মাইন অপসারণ অভিযানে ‘মানবচালিত ও মানববিহীন উভয় সক্ষমতার সমন্বয়’ ব্যবহার করা হচ্ছে। সামরিক বিশ্লেষকরা জানিয়েছেন, প্রণালীতে প্রাথমিকভাবে দ্রুত মাইন শনাক্ত করা সম্ভব। কোনো বিস্ফোরক বস্তু শনাক্ত হলে পরে ‘সমুদ্র-রোবট’ পাঠিয়ে সেগুলো ধ্বংস করা যেতে পারে। মার্কিন নৌবাহিনীর এক সাবেক ভাইস অ্যাডমিরাল কেভিন ডোনেগান পত্রিকাকে বলেন, মানববিহীন ড্রোন ব্যবহার করে কয়েক সপ্তাহের বদলে কয়েক দিনের মধ্যেই এলাকাটিতে ছোট একটি নৌপথ জরিপ করা সম্ভব। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে ইরান ‘যুদ্ধক্ষেত্রে বিজয়ী’ হয়েছে বলে দাবি করেছেন দে

হরমুজ প্রণালিতে মাইন অপসারণে রোবট পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালিতে মাইন অপসরণে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সামরিক বাহিনী প্রণালিতে সমুদ্র-রোবট পাঠানো শুরু করেছে। 

মার্কিন কর্মকর্তার বরাতে রোববার (১৯ এপ্রিল) ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে  এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, বাণিজ্যিক নৌযান চলাচল স্বাভাবিক রাখতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হরমুজ প্রণালীতে মাইন শনাক্ত করতে সমুদ্র-ড্রোনসহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করছে। মার্কিন এক প্রতিরক্ষা কর্তকতার বারতে বলা হয়েছে, মাইন অপসারণ অভিযানে ‘মানবচালিত ও মানববিহীন উভয় সক্ষমতার সমন্বয়’ ব্যবহার করা হচ্ছে।

সামরিক বিশ্লেষকরা জানিয়েছেন, প্রণালীতে প্রাথমিকভাবে দ্রুত মাইন শনাক্ত করা সম্ভব। কোনো বিস্ফোরক বস্তু শনাক্ত হলে পরে ‘সমুদ্র-রোবট’ পাঠিয়ে সেগুলো ধ্বংস করা যেতে পারে।

মার্কিন নৌবাহিনীর এক সাবেক ভাইস অ্যাডমিরাল কেভিন ডোনেগান পত্রিকাকে বলেন, মানববিহীন ড্রোন ব্যবহার করে কয়েক সপ্তাহের বদলে কয়েক দিনের মধ্যেই এলাকাটিতে ছোট একটি নৌপথ জরিপ করা সম্ভব।

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে ইরান ‘যুদ্ধক্ষেত্রে বিজয়ী’ হয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেন, নিজেদের দাবি পূরণ হওয়ায় ইরান কেবল অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, শনিবার জাতীয় টেলিভিশনে দেওয়া ভাষণে গালিবাফ বলেন, ‘আমরা রণক্ষেত্রে বিজয়ী হয়েছি।’ তার দাবি, যুক্তরাষ্ট্র লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ ইরানের হাতেই রয়েছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow