হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

হরমুজ প্রণালিতে গত তিন দিনে ইরানের জাহাজ ও তেলবাহী ট্যাংকারগুলোকে যুক্তরাষ্ট্রের বাহিনী হুমকি দিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। খবর শাফাক নিউজের। সোমবার ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকি বা শত্রুতাপূর্ণ কর্মকাণ্ডের জবাব দিতে দেশটির সশস্ত্র বাহিনী প্রস্তুত। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এই অঞ্চলের সংঘাত আরও বিস্তৃত করছে। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে তারা ১৭টি জাহাজের গতিপথ পরিবর্তন করেছে। পাশাপাশি দুটি জাহাজ অচল করা হয়েছে এবং আরও দুটি জাহাজে তল্লাশি চালানো হয়েছে। সেন্টকমের দাবি, জুলাই মাসে ইরানের বিরুদ্ধে পুনর্বহাল করা নৌ অবরোধ কার্যকর করার অংশ হিসেবে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে ইরান বলেছে, হরমুজ প্রণালিতে তেহরান নির্ধারিত নৌপথই জাহাজ চলাচলের জন্য নিরাপদ। এর আগে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক মুখপাত্র দাবি করেন, প্রণালির দক্ষিণ দিকের নৌপথে মাইন পেতে রাখা হয়েছে।  

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

হরমুজ প্রণালিতে গত তিন দিনে ইরানের জাহাজ ও তেলবাহী ট্যাংকারগুলোকে যুক্তরাষ্ট্রের বাহিনী হুমকি দিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। খবর শাফাক নিউজের।

সোমবার ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকি বা শত্রুতাপূর্ণ কর্মকাণ্ডের জবাব দিতে দেশটির সশস্ত্র বাহিনী প্রস্তুত। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এই অঞ্চলের সংঘাত আরও বিস্তৃত করছে।

অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে তারা ১৭টি জাহাজের গতিপথ পরিবর্তন করেছে। পাশাপাশি দুটি জাহাজ অচল করা হয়েছে এবং আরও দুটি জাহাজে তল্লাশি চালানো হয়েছে।

সেন্টকমের দাবি, জুলাই মাসে ইরানের বিরুদ্ধে পুনর্বহাল করা নৌ অবরোধ কার্যকর করার অংশ হিসেবে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে ইরান বলেছে, হরমুজ প্রণালিতে তেহরান নির্ধারিত নৌপথই জাহাজ চলাচলের জন্য নিরাপদ। এর আগে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক মুখপাত্র দাবি করেন, প্রণালির দক্ষিণ দিকের নৌপথে মাইন পেতে রাখা হয়েছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow