হরমুজ প্রণালির নৌচলাচল নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি

হরমুজ প্রণালিতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করার বিষয় নিয়ে ওমানের সঙ্গে অনুষ্ঠিত আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি এ তথ্য জানিয়েছেন। ইরানের সংবাদ সংস্থা তাসনিম-এর বরাতে বাঘায়ি বলেন, শুক্রবার ও শনিবার তেহরানে ইরান ও ওমানের উপপররাষ্ট্রমন্ত্রীরা হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে বৈঠক করেন। তিনি জানান, বৈঠকে দুই দেশ উপকূলীয় রাষ্ট্র হিসেবে নিজ নিজ সার্বভৌম অধিকারকে সম্মান জানিয়ে হরমুজ প্রণালিতে নিরাপদ নৌচলাচল পরিচালনার নীতিমালা ও কার্যকর পদ্ধতি নিয়ে মতবিনিময় করেছেন। বাঘায়ির ভাষ্য, আলোচনা গঠনমূলক হয়েছে এবং এতে অগ্রগতি হয়েছে। তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে কারিগরি ও রাজনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে। এদিকে, হরমুজ প্রণালিতে বর্তমানে জাহাজ চলাচলের পরিস্থিতিতে কোনো পরিবর্তন হয়নি বলেও জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

হরমুজ প্রণালির নৌচলাচল নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি

হরমুজ প্রণালিতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করার বিষয় নিয়ে ওমানের সঙ্গে অনুষ্ঠিত আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি এ তথ্য জানিয়েছেন।

ইরানের সংবাদ সংস্থা তাসনিম-এর বরাতে বাঘায়ি বলেন, শুক্রবার ও শনিবার তেহরানে ইরান ও ওমানের উপপররাষ্ট্রমন্ত্রীরা হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে বৈঠক করেন।

তিনি জানান, বৈঠকে দুই দেশ উপকূলীয় রাষ্ট্র হিসেবে নিজ নিজ সার্বভৌম অধিকারকে সম্মান জানিয়ে হরমুজ প্রণালিতে নিরাপদ নৌচলাচল পরিচালনার নীতিমালা ও কার্যকর পদ্ধতি নিয়ে মতবিনিময় করেছেন।

বাঘায়ির ভাষ্য, আলোচনা গঠনমূলক হয়েছে এবং এতে অগ্রগতি হয়েছে। তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে কারিগরি ও রাজনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে।

এদিকে, হরমুজ প্রণালিতে বর্তমানে জাহাজ চলাচলের পরিস্থিতিতে কোনো পরিবর্তন হয়নি বলেও জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow