হরমুজ প্রণালি আমেরিকার খেলার মাঠ নয়: ইরানি সামরিক বাহিনী

ইরানের সামরিক সদর দপ্তর সতর্ক করেছে যে, সব বাণিজ্যিক জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে যাতায়াতের জন্য ইরানের নির্ধারিত সামুদ্রিক পথ ব্যবহার করতে হবে। অন্যথায় পরিণতি ভোগ করতে হবে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর এক বিবৃতিতে বলেছে, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের যেকোনো হস্তক্ষেপের বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে চূড়ান্ত ও দ্রুত জবাব দেওয়া হবে। হরমুজ প্রণালি আগ্রাসী আমেরিকার খেলার মাঠ নয় বরং এটি ইসলামি প্রজাতন্ত্র ইরানের অবিসংবাদিত সার্বভৌমত্বের ভূখণ্ড। ফার্স নিউজ এজেন্সি এই বিবৃতির উদ্ধৃতি দিয়ে বলেছে, এই গুরুত্বপূর্ণ জলপথের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা ইসলামি প্রজাতন্ত্র ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর রেড লাইন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর তেহরান কার্যত হরমুজ প্রণালি অবরোধ করে এবং এই অঞ্চল দিয়ে চলাচলকারী জাহাজগুলো সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়ে। টিটিএন

হরমুজ প্রণালি আমেরিকার খেলার মাঠ নয়: ইরানি সামরিক বাহিনী

ইরানের সামরিক সদর দপ্তর সতর্ক করেছে যে, সব বাণিজ্যিক জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে যাতায়াতের জন্য ইরানের নির্ধারিত সামুদ্রিক পথ ব্যবহার করতে হবে। অন্যথায় পরিণতি ভোগ করতে হবে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর এক বিবৃতিতে বলেছে, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের যেকোনো হস্তক্ষেপের বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে চূড়ান্ত ও দ্রুত জবাব দেওয়া হবে।

হরমুজ প্রণালি আগ্রাসী আমেরিকার খেলার মাঠ নয় বরং এটি ইসলামি প্রজাতন্ত্র ইরানের অবিসংবাদিত সার্বভৌমত্বের ভূখণ্ড।

ফার্স নিউজ এজেন্সি এই বিবৃতির উদ্ধৃতি দিয়ে বলেছে, এই গুরুত্বপূর্ণ জলপথের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা ইসলামি প্রজাতন্ত্র ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর রেড লাইন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর তেহরান কার্যত হরমুজ প্রণালি অবরোধ করে এবং এই অঞ্চল দিয়ে চলাচলকারী জাহাজগুলো সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়ে।

টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow