হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা
হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা বাধাগ্রস্ত করার অভিযোগে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) একটি ইউনিট এবং দুই ইরানি নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। সোমবার (৮ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এক বিবৃতিতে ইইউ জানায়, বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ যে হরমুজ প্রণালি দিয়ে অতিক্রম করে, সেখানে নৌ চলাচলের স্বাধীনতার জন্য হুমকি তৈরি করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এবারই প্রথম যে, যখন নৌ চলাচলের স্বাধীনতা সীমিত করার অভিযোগে ইরানের বিরুদ্ধে নতুন আইনি ক্ষমতা ব্যবহার করে নিষেধাজ্ঞা আরোপ করলো ইউরোপীয় ইউনিয়ন। নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হয়েছে আইআরজিসি নৌবাহিনীর হরমোজগান প্রাদেশিক কমান্ডকে। পাশাপাশি মোহাম্মদ আকবরজাদেহ এবং হামিদ হোসেইনি নামের দুই ব্যক্তির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। ইইউর তথ্য অনুযায়ী, আকবরজাদেহ আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক বিষয়ক উপ-কমান্ডার এবং হোসেইনি ইরানের তেল-গ্যাস ও পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানিকারক ইউনিয়নের প্রতিনিধি। নিষেধাজ্ঞার ফলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে থাকা সম্প
হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা বাধাগ্রস্ত করার অভিযোগে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) একটি ইউনিট এবং দুই ইরানি নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন।
সোমবার (৮ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এক বিবৃতিতে ইইউ জানায়, বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ যে হরমুজ প্রণালি দিয়ে অতিক্রম করে, সেখানে নৌ চলাচলের স্বাধীনতার জন্য হুমকি তৈরি করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এবারই প্রথম যে, যখন নৌ চলাচলের স্বাধীনতা সীমিত করার অভিযোগে ইরানের বিরুদ্ধে নতুন আইনি ক্ষমতা ব্যবহার করে নিষেধাজ্ঞা আরোপ করলো ইউরোপীয় ইউনিয়ন।
নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হয়েছে আইআরজিসি নৌবাহিনীর হরমোজগান প্রাদেশিক কমান্ডকে। পাশাপাশি মোহাম্মদ আকবরজাদেহ এবং হামিদ হোসেইনি নামের দুই ব্যক্তির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইইউর তথ্য অনুযায়ী, আকবরজাদেহ আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক বিষয়ক উপ-কমান্ডার এবং হোসেইনি ইরানের তেল-গ্যাস ও পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানিকারক ইউনিয়নের প্রতিনিধি।
নিষেধাজ্ঞার ফলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে থাকা সম্পদ জব্দ করা হতে পারে এবং তাদের ভ্রমণের ওপরও বিধিনিষেধ আরোপ করা হবে।
What's Your Reaction?