হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জার্মানির

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল ইরানকে দ্রুত হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি তেহরানকে তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করারও দাবি জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ওয়াডেফুল বলেন, যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে জার্মানি একই লক্ষ্য ভাগ করে নেয়। তিনি জোর দিয়ে বলেন, ইরানকে সম্পূর্ণভাবে এবং যাচাইযোগ্য উপায়ে পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগ করতে হবে এবং অবিলম্বে হরমুজ প্রণালি উন্মুক্ত করতে হবে—যা এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন। এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় মিত্রদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধে অংশ নিতে অনীহার কারণে তিনি জার্মান চ্যান্সেলর ফ্রেডরিচ মের্জ, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাসেজ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সমালোচনা করেন। এর আগে, জার্মান চ্যান্সেলর ইরান যুদ্ধ নিয়ে সমালোচনা করে বলেন, ইরানি নেতৃত্বের কাছে যুক্তরাষ্ট্র হেয় হচ্ছে এবং ওয়াশিংটনের কৌশলগত দুর্বলতা প্রকাশ পাচ্ছে। সূত্র: আল-জাজিরা এমএসএম

হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জার্মানির

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল ইরানকে দ্রুত হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি তেহরানকে তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করারও দাবি জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ওয়াডেফুল বলেন, যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে জার্মানি একই লক্ষ্য ভাগ করে নেয়। তিনি জোর দিয়ে বলেন, ইরানকে সম্পূর্ণভাবে এবং যাচাইযোগ্য উপায়ে পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগ করতে হবে এবং অবিলম্বে হরমুজ প্রণালি উন্মুক্ত করতে হবে—যা এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় মিত্রদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধে অংশ নিতে অনীহার কারণে তিনি জার্মান চ্যান্সেলর ফ্রেডরিচ মের্জ, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাসেজ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সমালোচনা করেন।

এর আগে, জার্মান চ্যান্সেলর ইরান যুদ্ধ নিয়ে সমালোচনা করে বলেন, ইরানি নেতৃত্বের কাছে যুক্তরাষ্ট্র হেয় হচ্ছে এবং ওয়াশিংটনের কৌশলগত দুর্বলতা প্রকাশ পাচ্ছে।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow