‘হরমুজ প্রণালি দিয়ে বিদেশি জাহাজ চলাচলে লাগবে ইরানের অনুমতি’

একমাত্র ইরানের অনুমতি ও সমন্বয়ের ভিত্তিতে বিদেশি জাহাজগুলো এখনো হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থায় (আইএমও) নিযুক্ত দেশটির প্রতিনিধি। রোববার (২২ মার্চ) আল-জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থায় ইরানের প্রতিনিধি ও যুক্তরাজ্যে নিযুক্ত রাষ্ট্রদূত আলী মুসাভি দেশটির মেহের বার্তা সংস্থাকে বলেন, নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে ইরান সরকারের সঙ্গে সমন্বয় করেই বিদেশি জাহাজগুলো প্রণালিটি ব্যবহার করতে পারবে। তিনি বলেন, আন্তর্জাতিক বাধ্যবাধকতা পালনের পাশাপাশি ইরানের ভৌগোলিক অখণ্ডতা ও অধিকারকে সম্মান জানানো জরুরি। আলী মুসাভি আরও জানান, সামুদ্রিক নিরাপত্তা জোরদার করা এবং নাবিকদের সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা ও বিভিন্ন দেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে ইরান। তিনি বলেন, হরমুজ প্রণালি কেবল ইরানের ‘শত্রুদের’ জন্যই বন্ধ রয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতির মূল কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ। সূত্র: আল-জাজিরা এসএএইচ

‘হরমুজ প্রণালি দিয়ে বিদেশি জাহাজ চলাচলে লাগবে ইরানের অনুমতি’

একমাত্র ইরানের অনুমতি ও সমন্বয়ের ভিত্তিতে বিদেশি জাহাজগুলো এখনো হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থায় (আইএমও) নিযুক্ত দেশটির প্রতিনিধি। রোববার (২২ মার্চ) আল-জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থায় ইরানের প্রতিনিধি ও যুক্তরাজ্যে নিযুক্ত রাষ্ট্রদূত আলী মুসাভি দেশটির মেহের বার্তা সংস্থাকে বলেন, নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে ইরান সরকারের সঙ্গে সমন্বয় করেই বিদেশি জাহাজগুলো প্রণালিটি ব্যবহার করতে পারবে।

তিনি বলেন, আন্তর্জাতিক বাধ্যবাধকতা পালনের পাশাপাশি ইরানের ভৌগোলিক অখণ্ডতা ও অধিকারকে সম্মান জানানো জরুরি।

আলী মুসাভি আরও জানান, সামুদ্রিক নিরাপত্তা জোরদার করা এবং নাবিকদের সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা ও বিভিন্ন দেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে ইরান।

তিনি বলেন, হরমুজ প্রণালি কেবল ইরানের ‘শত্রুদের’ জন্যই বন্ধ রয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতির মূল কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ।

সূত্র: আল-জাজিরা

এসএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow