হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে ইরান ও ওমান যৌথভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সোমবার (১৫ জুন) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে দুই দেশ অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। বাঘাই আরও দাবি করেন, সাম্প্রতিক সংঘাতের ফলে ইরানে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা পুনর্গঠনের বিষয়ে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তেহরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়েও ওয়াশিংটন অঙ্গীকার করেছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, পুনর্গঠন সহায়তা এবং নিষেধাজ্ঞা শিথিল উভয় ক্ষেত্রেই যুক্তরাষ্ট্র ইতিবাচক প্রতিশ্রুতি দিয়েছে। উল্লেখ্য, হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল ও গ্যাস এই পথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এই জলপথে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। সূত্র : বিবিসি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow