হরমুজ প্রণালি বন্ধে ইরানের মূল নায়ককে হত্যার দাবি ইসরায়েলের
হরমুজ প্রণালি বন্ধে ইরানের মূল নায়ককে হত্যার দাবি করেছে ইসরায়েল। দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েল হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর প্রধান আলিরেজা তাংসিরি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ মার্চ) আলআরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বন্দর নগরী বন্দর আব্বাসে একটি হামলায় তাকে ‘নিষ্ক্রিয়’ করা হয়। এক ইসরায়েলি কর্মকর্তা দাবি করেছেন, হরমুজ প্রণালী বন্ধ করার সিদ্ধান্তে তাংসিরির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। প্রতিবেদেন বলা হয়েছে, এ বিষয়ে এখন পর্যন্ত এ বিষয়ে ইরান বা ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে এই সংঘাতের সূচনা হয়। এরপর থেকে ইরান পাল্টা হিসেবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে, যা উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতেও ছড়িয়ে পড়েছে। এদিকে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী এখনও ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবহন হয়, ফলে এর ওপর নিয়ন্ত্রণ বৈশ্ব
হরমুজ প্রণালি বন্ধে ইরানের মূল নায়ককে হত্যার দাবি করেছে ইসরায়েল। দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েল হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর প্রধান আলিরেজা তাংসিরি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ মার্চ) আলআরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বন্দর নগরী বন্দর আব্বাসে একটি হামলায় তাকে ‘নিষ্ক্রিয়’ করা হয়। এক ইসরায়েলি কর্মকর্তা দাবি করেছেন, হরমুজ প্রণালী বন্ধ করার সিদ্ধান্তে তাংসিরির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
প্রতিবেদেন বলা হয়েছে, এ বিষয়ে এখন পর্যন্ত এ বিষয়ে ইরান বা ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে এই সংঘাতের সূচনা হয়। এরপর থেকে ইরান পাল্টা হিসেবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে, যা উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতেও ছড়িয়ে পড়েছে।
এদিকে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী এখনও ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবহন হয়, ফলে এর ওপর নিয়ন্ত্রণ বৈশ্বিক অর্থনীতিতে বড় প্রভাব ফেলছে।
What's Your Reaction?