হরমুজ প্রণালীতে মার্কিন ট্যাংকারে ইরানের বিপ্লবী গার্ডের হামলা
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট একটি জ্বালানিবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের প্রতিশোধ হিসেবে এই পাল্টা হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে তেহরান।
ইরানের বিপ্লবী গার্ডের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, আক্রান্ত জাহাজটির নাম ‘এটিএইচই নোভা’ (ATHE Nova)।
বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র এই ট্যাংকারটি দুটি ড্রোন দ্বারা হামলার শিকার হয়েছে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত জাহাজটিতে আগুন জ্বলছিল।
গত শনিবার থেকে ইরান আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়।
উল্লেখ্য, বিশ্বের মোট জ্বালানি পরিবহনের প্রায় ২০ শতাংশ এই সরু জলপথ দিয়ে সম্পন্ন হয়। ইরানের এই কঠোর পদক্ষেপের ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের অনিশ্চয়তা ও তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে।
গত কয়েক দিনে ইরান অভিমুখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার পর থেকেই তেহরান কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে আসছিল। হরমুজ প্রণালীতে এই ট্যাংকার হামলাকে সেই প্রতি
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট একটি জ্বালানিবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের প্রতিশোধ হিসেবে এই পাল্টা হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে তেহরান।
ইরানের বিপ্লবী গার্ডের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, আক্রান্ত জাহাজটির নাম ‘এটিএইচই নোভা’ (ATHE Nova)।
বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র এই ট্যাংকারটি দুটি ড্রোন দ্বারা হামলার শিকার হয়েছে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত জাহাজটিতে আগুন জ্বলছিল।
গত শনিবার থেকে ইরান আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়।
উল্লেখ্য, বিশ্বের মোট জ্বালানি পরিবহনের প্রায় ২০ শতাংশ এই সরু জলপথ দিয়ে সম্পন্ন হয়। ইরানের এই কঠোর পদক্ষেপের ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের অনিশ্চয়তা ও তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে।
গত কয়েক দিনে ইরান অভিমুখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার পর থেকেই তেহরান কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে আসছিল। হরমুজ প্রণালীতে এই ট্যাংকার হামলাকে সেই প্রতিশ্রুত ‘পাল্টা আঘাতের’ অংশ হিসেবেই দেখছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা।
সূত্র: এএফপি (AFP)