হলি ফ্যামিলি মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ

‘নব আনন্দে জাগো, আজি নবীন প্রভাতে’ স্লোগানে অনুষ্ঠিত হলো রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের এমবিবিএস (ব্যাচ এইচএফ-২৭) এবং বিডিএস (ব্যাচ এইচএফডি-১৪) কোর্সের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন কর্মসূচি। নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে জাঁকজমকপূর্ণ আয়োজন করা হয়। রোববার (৩ মে) কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কে এম মজিবুল হকের নেতৃত্বে নবীন শিক্ষার্থীদের বরণ করতে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মেহেরুন নেসাসহ সংশ্লিষ্ট অনুষদের শিক্ষকবৃন্দ।  পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর হলি ফ্যামিলি অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং পূর্ববর্তী ব্যাচের (এইচএফ-২৬ ও এইচএফডি-১৩) সিনিয়র শিক্ষার্থীরা নবীনদের আন্তরিকভাবে স্বাগত জানান। এসময় কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে নবাগতদের ফুল, নতুন অ্যাপ্রোন এবং শুভেচ্ছা উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়, যা তাদের চিকিৎসা পেশার যাত্রাকে স্মরণীয় করে রাখে। সংশ্লিষ্ট অনুষদ সদস্যগণ প্রথম ধাপের (১ম ফেজ) পাঠ্যক্রম বা কারিকুলাম সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা প্রদান করেন এবং আগামী দিনের কঠিন পথ পাড়ি দিতে অনুপ্রেরণামূলক বক্তব্য

হলি ফ্যামিলি মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ

‘নব আনন্দে জাগো, আজি নবীন প্রভাতে’ স্লোগানে অনুষ্ঠিত হলো রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের এমবিবিএস (ব্যাচ এইচএফ-২৭) এবং বিডিএস (ব্যাচ এইচএফডি-১৪) কোর্সের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন কর্মসূচি। নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে জাঁকজমকপূর্ণ আয়োজন করা হয়।

রোববার (৩ মে) কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কে এম মজিবুল হকের নেতৃত্বে নবীন শিক্ষার্থীদের বরণ করতে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মেহেরুন নেসাসহ সংশ্লিষ্ট অনুষদের শিক্ষকবৃন্দ। 

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর হলি ফ্যামিলি অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং পূর্ববর্তী ব্যাচের (এইচএফ-২৬ ও এইচএফডি-১৩) সিনিয়র শিক্ষার্থীরা নবীনদের আন্তরিকভাবে স্বাগত জানান।

এসময় কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে নবাগতদের ফুল, নতুন অ্যাপ্রোন এবং শুভেচ্ছা উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়, যা তাদের চিকিৎসা পেশার যাত্রাকে স্মরণীয় করে রাখে।

সংশ্লিষ্ট অনুষদ সদস্যগণ প্রথম ধাপের (১ম ফেজ) পাঠ্যক্রম বা কারিকুলাম সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা প্রদান করেন এবং আগামী দিনের কঠিন পথ পাড়ি দিতে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সমাপনী পর্বে নবীন শিক্ষার্থীরা শপথ গ্রহণ করেন। এই শপথের মাধ্যমে তারা মানবসেবা ও মহান চিকিৎসা পেশার প্রতি নিজেদের দায়বদ্ধতার অঙ্গীকার ব্যক্ত করেন। কলেজ প্রশাসন ও শিক্ষকবৃন্দ নতুন শিক্ষার্থীদের উজ্জ্বল ও সফল ভবিষ্যৎ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow