হলুদ জার্সিতে সিরাজগঞ্জ শহর মাতালো ব্রাজিল ভক্তরা

ফুটবলের বৃহত্তম আসর ফিফা বিশ্বকাপ-২০২৬ এর পর্দা উঠতে যাচ্ছে বৃহস্পতিবার (১১ জুন)। এই মুহূর্তে সবকিছু ভুলে ফুটবল উন্মাদনায় মেতে উঠেছে যমুনা পাড়ের শহর সিরাজগঞ্জ।  বুধবার (১০ জুন) বিকেলে বিশাল র‌্যালি করেছে ব্রাজিল ভক্তরা। বিকেল সাড়ে ৪টার দিকে শহরের মুজিব সড়কে শহরের বিভিন্ন প্রান্ত থেকে প্রিয় দলের পতাকা হাতে হলুদ জার্সি পড়ে দলে দলে আসতে থাকেন সমর্থকরা।  নারী-পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সের কেউ পায়ে হেঁটে, কেউবা মোটরসাইকেলযোগে ও রিকশায় চেপে র‌্যালিতে অংশ নেয়। র‌্যালির বিশেষ আকর্ষণ ছিল ট্রাকযোগে বিশাল সাউন্ডবক্স নিয়ে ডিজে গানের তালে তালে সমর্থকদের নৃত্য।  ব্রাজিল সমর্থকরা বলেন, আমরা এবার হেক্সা মিশনে নেমেছি। এবার ব্রাজিল দল দারুণ ফর্মে আছে। ইনশাল্লাহ এবার ৬ নম্বর বিশ্বকাপ ঘরে তুলবো আমরা।  অপর এক সমর্থক আর্জেন্টিনার উদ্দেশ্যে বলেন, আমাদের পাঁচটা আছে তাদের তিনটা। তাদের সঙ্গে আমাদের দলের তুলনাই চলে না।  স্বামী জার্মানি, স্ত্রী ব্রাজিল ও মেয়েকে আর্জেন্টিনার জার্সি পড়িয়ে রিকশাযোগে র‌্যালিতে অংশ নেয় একটি পরিবার। জানতে চাইলে জার্মান সমর্থক স্বামী বলেন, স্ত্রী ব্রাজিল সমর্থক তাই তাকে ব্রাজিলের র‌

হলুদ জার্সিতে সিরাজগঞ্জ শহর মাতালো ব্রাজিল ভক্তরা
ফুটবলের বৃহত্তম আসর ফিফা বিশ্বকাপ-২০২৬ এর পর্দা উঠতে যাচ্ছে বৃহস্পতিবার (১১ জুন)। এই মুহূর্তে সবকিছু ভুলে ফুটবল উন্মাদনায় মেতে উঠেছে যমুনা পাড়ের শহর সিরাজগঞ্জ।  বুধবার (১০ জুন) বিকেলে বিশাল র‌্যালি করেছে ব্রাজিল ভক্তরা। বিকেল সাড়ে ৪টার দিকে শহরের মুজিব সড়কে শহরের বিভিন্ন প্রান্ত থেকে প্রিয় দলের পতাকা হাতে হলুদ জার্সি পড়ে দলে দলে আসতে থাকেন সমর্থকরা।  নারী-পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সের কেউ পায়ে হেঁটে, কেউবা মোটরসাইকেলযোগে ও রিকশায় চেপে র‌্যালিতে অংশ নেয়। র‌্যালির বিশেষ আকর্ষণ ছিল ট্রাকযোগে বিশাল সাউন্ডবক্স নিয়ে ডিজে গানের তালে তালে সমর্থকদের নৃত্য।  ব্রাজিল সমর্থকরা বলেন, আমরা এবার হেক্সা মিশনে নেমেছি। এবার ব্রাজিল দল দারুণ ফর্মে আছে। ইনশাল্লাহ এবার ৬ নম্বর বিশ্বকাপ ঘরে তুলবো আমরা।  অপর এক সমর্থক আর্জেন্টিনার উদ্দেশ্যে বলেন, আমাদের পাঁচটা আছে তাদের তিনটা। তাদের সঙ্গে আমাদের দলের তুলনাই চলে না।  স্বামী জার্মানি, স্ত্রী ব্রাজিল ও মেয়েকে আর্জেন্টিনার জার্সি পড়িয়ে রিকশাযোগে র‌্যালিতে অংশ নেয় একটি পরিবার। জানতে চাইলে জার্মান সমর্থক স্বামী বলেন, স্ত্রী ব্রাজিল সমর্থক তাই তাকে ব্রাজিলের র‌্যালিতে নিয়ে এসেছি। আমি চাই ব্রাজিল ভালো খেলুক তবে জার্মানি ৫ম বিশ্বকাপ জিতুক।  আর্জেন্টিনা সমর্থক মেয়ে বলেন, এবারও আর্জেন্টিনাই কাপ জিতবে।  ব্রাজিল সমর্থক স্ত্রী বলেন, আমাদের ঘরে এখন রীতিমতো গৃহযুদ্ধ লেগে গেছে।  র‌্যালির আয়োজকরা বলেন, আমরা শহরে দেখিয়ে দিতে চাই আর্জেন্টিনার চেয়ে বেশি সমর্থক রয়েছে ব্রাজিলের। আজকে সিরাজগঞ্জ শহর হলুদ জার্সির দোলায় দুলছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow