হাইওয়ে এলাকার সব রেলগেট অটো সিস্টেম করা হবে: কৃষিমন্ত্রী

হাইওয়ে এলাকার সব রেলগেট অটো সিস্টেম করা হবে বলে মন্তব্য করেছেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। রোববার (২২ মার্চ) দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় দুর্ঘটনা কবলিত স্থান পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি বলেছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যে সব এলাকায় রেল ক্রসিং রয়েছে, সেখানে ‘অটোমেটিক গেট’ নির্মাণের বিষয়ে পরিকল্পনা করা হবে। আগামী দিনে যে বৈঠক হবে, সেখানে অগ্রাধিকার দিয়ে এ বিষয়ে আলোচনা হবে। মন্ত্রী বলেন, বিশ্বের অন্যান্য দেশে এই সমস্ত গেটগুলোকে আধুনিক করা হয়েছে। নির্দিষ্ট একটি স্থানে ট্রেন পৌঁছালে অটোমেটিক গেট বন্ধ হয়ে যায়। তিনি আরও বলেন, আজ এই এলাকায় গেটম্যান না থাকার কারণে এত বড় দুর্ঘটনা হয়েছে। অটো করা থাকলে এমন ঘটনা ঘটতো না। আমরা চেষ্টা করব, দ্রুততম সময়ের মধ্যে হাইওয়ে এলাকার সব রেলগেট অটো সিস্টেম করার জন্য। এ সময় কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া ও কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান উপস্থিত ছিলেন।

হাইওয়ে এলাকার সব রেলগেট অটো সিস্টেম করা হবে: কৃষিমন্ত্রী

হাইওয়ে এলাকার সব রেলগেট অটো সিস্টেম করা হবে বলে মন্তব্য করেছেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন।

রোববার (২২ মার্চ) দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় দুর্ঘটনা কবলিত স্থান পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যে সব এলাকায় রেল ক্রসিং রয়েছে, সেখানে ‘অটোমেটিক গেট’ নির্মাণের বিষয়ে পরিকল্পনা করা হবে। আগামী দিনে যে বৈঠক হবে, সেখানে অগ্রাধিকার দিয়ে এ বিষয়ে আলোচনা হবে।

মন্ত্রী বলেন, বিশ্বের অন্যান্য দেশে এই সমস্ত গেটগুলোকে আধুনিক করা হয়েছে। নির্দিষ্ট একটি স্থানে ট্রেন পৌঁছালে অটোমেটিক গেট বন্ধ হয়ে যায়।

তিনি আরও বলেন, আজ এই এলাকায় গেটম্যান না থাকার কারণে এত বড় দুর্ঘটনা হয়েছে। অটো করা থাকলে এমন ঘটনা ঘটতো না। আমরা চেষ্টা করব, দ্রুততম সময়ের মধ্যে হাইওয়ে এলাকার সব রেলগেট অটো সিস্টেম করার জন্য।

এ সময় কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া ও কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow