হাইকোর্টে সাবেক কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাকের জামিন আবেদন

হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ জামিন আবেদন করা হয়েছে। মামলাগুলোর মধ্যে ঢাকায় ৪ এবং টাঙ্গাইলের ৩ মামলা রয়েছে। সোমবার (৮ জুন) হাইকোর্টের বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ সংক্রান্ত আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে মো. আব্দুর রাজ্জাকের জামিন নামঞ্জুর করেছিলেন অধস্তন আদালত। ২০২৫ সালের ১৪ অক্টোবর রাত পৌনে ৮টার দিকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে তাকে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে রাজ্জাককে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক জাহাঙ্গীর আরিফ তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। সেই থেকে কারাবন্দি রয়েছেন সাবেক এই মন্ত্রী। এফএইচ/এমআইএইচএস

হাইকোর্টে সাবেক কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাকের জামিন আবেদন

হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ জামিন আবেদন করা হয়েছে। মামলাগুলোর মধ্যে ঢাকায় ৪ এবং টাঙ্গাইলের ৩ মামলা রয়েছে।

সোমবার (৮ জুন) হাইকোর্টের বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ সংক্রান্ত আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে মো. আব্দুর রাজ্জাকের জামিন নামঞ্জুর করেছিলেন অধস্তন আদালত।

২০২৫ সালের ১৪ অক্টোবর রাত পৌনে ৮টার দিকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে তাকে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়।

রিমান্ড শেষে রাজ্জাককে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক জাহাঙ্গীর আরিফ তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। সেই থেকে কারাবন্দি রয়েছেন সাবেক এই মন্ত্রী।

এফএইচ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow