হাওরগামী পর্যটকবাহী হাউসবোটে আগুন

সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরগামী পর্যটকবাহী মাছরাঙা নামের একটি হাউসবোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টা ১০ মিনিটের দিকে আনোয়ারপুর বাজার সংলগ্ন রক্তি নদীতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই হাউসবোটের মাঝামাঝি অংশ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং নৌকাটির ভেতরের আসবাবপত্র, বিছানা, জেনারেটরসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায়। এতে প্রায় ৪ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়। আনোয়ারপুর বাজারের ব্যবসায়ী হাফিজুর রহমান বলেন, আমরা হঠাৎ আগুনের ধোঁয়া দেখে সেখানে যাই। তখন আগুন অনেকটাই ছড়িয়ে পড়ে। বাজারের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় সবাই আতঙ্কিত হয়ে পড়ে। তবে সৌভাগ্যক্রমে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

হাওরগামী পর্যটকবাহী হাউসবোটে আগুন

সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরগামী পর্যটকবাহী মাছরাঙা নামের একটি হাউসবোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টা ১০ মিনিটের দিকে আনোয়ারপুর বাজার সংলগ্ন রক্তি নদীতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই হাউসবোটের মাঝামাঝি অংশ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং নৌকাটির ভেতরের আসবাবপত্র, বিছানা, জেনারেটরসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায়। এতে প্রায় ৪ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়।

আনোয়ারপুর বাজারের ব্যবসায়ী হাফিজুর রহমান বলেন, আমরা হঠাৎ আগুনের ধোঁয়া দেখে সেখানে যাই। তখন আগুন অনেকটাই ছড়িয়ে পড়ে। বাজারের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় সবাই আতঙ্কিত হয়ে পড়ে। তবে সৌভাগ্যক্রমে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow