হাওরে ধান কাটার সময় অসুস্থ হয়ে শ্রমিকের মৃত্যু
মৌলভীবাজারের রাজনগরে কাওয়াদীঘি হাওরের উত্তর বিলে ধান কাটতে গিয়ে পানিতে ডুবে রঞ্জন বাউরি নামের এক শ্রমিক মারা গেছেন। সোমবার (৪ মে) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত রঞ্জন বাউরি কুলাউড়া উপজেলার চাতলাপুর চা বাগানের বাসুদের বাউরির ছেলে। আরও পড়ুনউৎসবের মাসে বিষাদের ছায়া কিশোরগঞ্জে নতুন করে তলিয়েছে ২৫০০ হেক্টর জমির ধান স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের কাউয়াদিঘী হাওরে কুলাউড়ার চাতলাপুর চা বাগান থেকে রঞ্জন বাউরি ধান কাটতে আসেন। পানিতে ধান কাটার সময় অসুস্থ হয়ে পানিতে ডুবে যান। এসময় তার সঙ্গে থাকা অন্য শ্রমিকরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ ফরিদ উদ্দিন ভুইয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মাহিদুল ইসলাম/কেএসআর
মৌলভীবাজারের রাজনগরে কাওয়াদীঘি হাওরের উত্তর বিলে ধান কাটতে গিয়ে পানিতে ডুবে রঞ্জন বাউরি নামের এক শ্রমিক মারা গেছেন।
সোমবার (৪ মে) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত রঞ্জন বাউরি কুলাউড়া উপজেলার চাতলাপুর চা বাগানের বাসুদের বাউরির ছেলে।
আরও পড়ুন
উৎসবের মাসে বিষাদের ছায়া
কিশোরগঞ্জে নতুন করে তলিয়েছে ২৫০০ হেক্টর জমির ধান
স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের কাউয়াদিঘী হাওরে কুলাউড়ার চাতলাপুর চা বাগান থেকে রঞ্জন বাউরি ধান কাটতে আসেন। পানিতে ধান কাটার সময় অসুস্থ হয়ে পানিতে ডুবে যান। এসময় তার সঙ্গে থাকা অন্য শ্রমিকরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ ফরিদ উদ্দিন ভুইয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মাহিদুল ইসলাম/কেএসআর
What's Your Reaction?