হাটহাজারীতে পাওনা টাকা চাওয়ায় যুবককে ট্রাকচাপায় হত্যার অভিযোগ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ডাম্প ট্রাকের চাপায় মো. ফয়সাল (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন। পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে তাকে ইচ্ছাকৃতভাবে চাপা দিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তার পরিবার ও স্থানীয় রাজনৈতিক সহকর্মীদের। শনিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সরকারহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফয়সাল মির্জাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আবদুল মালেক বাবুলের ছেলে। তিনি জাতীয়তাবাদী কৃষকদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ফয়সালের প্রতিবেশী ডাম্প ট্রাকচালক মো. জুয়েলের কাছে কিছু টাকা পাওনা ছিল। বেশ কয়েক দিন ধরে তিনি ওই টাকা ফেরত চাইছিলেন। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ চলছিল। উত্তর জেলা জাতীয়তাবাদী কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল বলেন, ফয়সাল তার পাওনা টাকা চাইছিলেন। শনিবার রাতে জুয়েল ডাম্প ট্রাক নিয়ে এসে তাকে চাপা দেন। এটি দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যা। ঘটনার পর স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় ফয়সালকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাটহাজারী মডেল

হাটহাজারীতে পাওনা টাকা চাওয়ায় যুবককে ট্রাকচাপায় হত্যার অভিযোগ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ডাম্প ট্রাকের চাপায় মো. ফয়সাল (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন। পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে তাকে ইচ্ছাকৃতভাবে চাপা দিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তার পরিবার ও স্থানীয় রাজনৈতিক সহকর্মীদের।

শনিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সরকারহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফয়সাল মির্জাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আবদুল মালেক বাবুলের ছেলে। তিনি জাতীয়তাবাদী কৃষকদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফয়সালের প্রতিবেশী ডাম্প ট্রাকচালক মো. জুয়েলের কাছে কিছু টাকা পাওনা ছিল। বেশ কয়েক দিন ধরে তিনি ওই টাকা ফেরত চাইছিলেন। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ চলছিল।

উত্তর জেলা জাতীয়তাবাদী কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল বলেন, ফয়সাল তার পাওনা টাকা চাইছিলেন। শনিবার রাতে জুয়েল ডাম্প ট্রাক নিয়ে এসে তাকে চাপা দেন। এটি দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যা।

ঘটনার পর স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় ফয়সালকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাটহাজারী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাক আহমেদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর থেকে অভিযুক্ত ট্রাকচালক মো. জুয়েল পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

এমআরএএইচ/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow