হাটহাজারীতে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, আটক ১
চট্টগ্রামের হাটহাজারীতে সাংবাদিক পরিচয়ে সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজির অভিযোগে ইফতেখার উদ্দিন চৌধুরী মঞ্জু (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় উপজেলার ধলই ইউনিয়নের শফিনগর গ্রামের গোল আরব চৌধুরী বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক মঞ্জু ওই এলাকার নুরুল আলম চৌধুরীর ছেলে। পুলিশ জানিয়েছে, সাংবাদিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) সজিব আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, মঞ্জুর বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির দুটি মামলা রয়েছে। এছাড়া ২০১৯ সালের ১১ জানুয়ারি ট্রাফিক পুলিশের কাছে চাঁদা দাবি এবং পরে পুলিশের ওপর হামলার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছিল। ওই ঘটনায় একই বছরের ১১ ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি পরিচয় দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত ও হয়রানি করতেন তিনি। আটক ব্যক্তিকে শুক্রবার (৫ জুন) আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। এমআরএএইচ/জেএইচ
চট্টগ্রামের হাটহাজারীতে সাংবাদিক পরিচয়ে সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজির অভিযোগে ইফতেখার উদ্দিন চৌধুরী মঞ্জু (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় উপজেলার ধলই ইউনিয়নের শফিনগর গ্রামের গোল আরব চৌধুরী বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক মঞ্জু ওই এলাকার নুরুল আলম চৌধুরীর ছেলে।
পুলিশ জানিয়েছে, সাংবাদিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) সজিব আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, মঞ্জুর বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির দুটি মামলা রয়েছে। এছাড়া ২০১৯ সালের ১১ জানুয়ারি ট্রাফিক পুলিশের কাছে চাঁদা দাবি এবং পরে পুলিশের ওপর হামলার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছিল। ওই ঘটনায় একই বছরের ১১ ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি পরিচয় দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত ও হয়রানি করতেন তিনি।
আটক ব্যক্তিকে শুক্রবার (৫ জুন) আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
এমআরএএইচ/জেএইচ
What's Your Reaction?