হাতকড়া পরে মায়ের জানাজায় অংশ নিলেন যুবলীগ নেতা
হাতে হাতকড়া নিয়েই মায়ের জানাজা অংশ নিলেন নীলফামারী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে রংপুর জেলা কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে নীলফামারী ডাকবাংলো সার্কিট হাউজ ঈদগাহ মাঠে মায়ের জানাজায় অংশ নেন তিনি। এর আগে সোমবার (৩ আগস্ট) রাতে বাধ্যর্কজনিত কারণে মারা যান যুবলীগ নেতা শাহিদ মাহমুদের মা রওশন আরা। স্বজনরা জানান, শেষবারের মতো মাকে দেখতে ও জানাজায় অংশ নিতে প্যারোলে পাঁচ ঘণ্টার জন্য মুক্তি পান শাহিদ মাহমুদ। পরে হাতকড়া পরিয়ে পুলিশি নিরাপত্তায় মায়ের জানাজায় অংশ নেন তিনি। জানাজা শেষে আবার তাকে রংপুর জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ‘মায়ের জানাজায় অংশ নিতে যুবলীগ নেতাকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। বিষয়টি কেন্দ্র করে শহরে বিশৃঙ্খলা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।’ যুবলীগ নেতা শাহিদ মাহমুদ ২০২৪ সালের ৫ আগস্টের পর দুটি হত্যাসহ পাঁচটি মামলার আসামি। ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর রাতে রংপুর নগরীর ধাপ লালকুঠির একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আম
হাতে হাতকড়া নিয়েই মায়ের জানাজা অংশ নিলেন নীলফামারী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে রংপুর জেলা কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে নীলফামারী ডাকবাংলো সার্কিট হাউজ ঈদগাহ মাঠে মায়ের জানাজায় অংশ নেন তিনি।
এর আগে সোমবার (৩ আগস্ট) রাতে বাধ্যর্কজনিত কারণে মারা যান যুবলীগ নেতা শাহিদ মাহমুদের মা রওশন আরা।
স্বজনরা জানান, শেষবারের মতো মাকে দেখতে ও জানাজায় অংশ নিতে প্যারোলে পাঁচ ঘণ্টার জন্য মুক্তি পান শাহিদ মাহমুদ। পরে হাতকড়া পরিয়ে পুলিশি নিরাপত্তায় মায়ের জানাজায় অংশ নেন তিনি। জানাজা শেষে আবার তাকে রংপুর জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ‘মায়ের জানাজায় অংশ নিতে যুবলীগ নেতাকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। বিষয়টি কেন্দ্র করে শহরে বিশৃঙ্খলা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।’
যুবলীগ নেতা শাহিদ মাহমুদ ২০২৪ সালের ৫ আগস্টের পর দুটি হত্যাসহ পাঁচটি মামলার আসামি। ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর রাতে রংপুর নগরীর ধাপ লালকুঠির একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
আমিরুল হক/এসআর/জেআইএম
What's Your Reaction?