হাতিরঝিলে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত এক
রাজধানীর হাতিরঝিলে রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় আব্দুল হানিফ খাঁন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১ ফেব্রুয়ারি) দিনগত রাত একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে এদিন রাতে দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। আব্দুল হানিফ খাঁনকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা পথচারী কামরুজ্জামান বলেন, হাতিরঝিলের ২নং গেটের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী পিকআপ ভ্যান আব্দুল হানিফকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে আমরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরও পড়ুনঅফিস-হাসপাতালের আশপাশে হর্ন বাজালে জরিমানা হতে পারে ১০ হাজার টাকা নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি নিহত আব্দুল হানিফ খাঁনের গ্রামের বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ থানায় বলে জানা গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। কাজী আল-আমিন/কেএসআর
রাজধানীর হাতিরঝিলে রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় আব্দুল হানিফ খাঁন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (১ ফেব্রুয়ারি) দিনগত রাত একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে এদিন রাতে দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন।
আব্দুল হানিফ খাঁনকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা পথচারী কামরুজ্জামান বলেন, হাতিরঝিলের ২নং গেটের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী পিকআপ ভ্যান আব্দুল হানিফকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে আমরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
অফিস-হাসপাতালের আশপাশে হর্ন বাজালে জরিমানা হতে পারে ১০ হাজার টাকা
নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি
নিহত আব্দুল হানিফ খাঁনের গ্রামের বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ থানায় বলে জানা গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
কাজী আল-আমিন/কেএসআর
What's Your Reaction?