হাত ধুতে সেচ পাম্পের কাছে যেতেই বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল কৃষকের
মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে নুরুল হক (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত নুরুল হক উপজেলার ধর্মচাকী গ্রামের আজিজুল হকের ছেলে। আহতরা হলেন একই গ্রামের আবু তাহেরের ছেলে সাহারুল ইসলাম ও আব্দুস সামাদের ছেলে সাইফুল ইসলাম। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। আরও পড়ুন বর্ষায় জলাবদ্ধ রাস্তায় হাঁটছেন, বিদ্যুৎস্পৃষ্ট এড়াতে যা করবেন স্থানীয়রা জানান, নুরুল হক, সাহারুল ও সাইফুল ধর্মচাকী বোরিং মাঠে একটি বৈদ্যুতিক সেচ পাম্পের কাছে কাজ করছিলেন। কাজ শেষে সবাই হাত ধোয়ার জন্য সেচ পাম্পের কাছে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে মাঠের লোকজন তাদের উদ্ধার করেন। এদের মধ্যে নুরুল হকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ওমর ফারুক জানান, হাসপাতালে আনার আগেই নুরুল হকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে।
মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে নুরুল হক (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত নুরুল হক উপজেলার ধর্মচাকী গ্রামের আজিজুল হকের ছেলে।
আহতরা হলেন একই গ্রামের আবু তাহেরের ছেলে সাহারুল ইসলাম ও আব্দুস সামাদের ছেলে সাইফুল ইসলাম। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, নুরুল হক, সাহারুল ও সাইফুল ধর্মচাকী বোরিং মাঠে একটি বৈদ্যুতিক সেচ পাম্পের কাছে কাজ করছিলেন। কাজ শেষে সবাই হাত ধোয়ার জন্য সেচ পাম্পের কাছে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে মাঠের লোকজন তাদের উদ্ধার করেন। এদের মধ্যে নুরুল হকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ওমর ফারুক জানান, হাসপাতালে আনার আগেই নুরুল হকের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আসিফ ইকবাল/এসআর/জেআইএম
What's Your Reaction?
