হাদি হত্যা মামলা: হাইকোর্টে ফয়সালের স্ত্রীর জামিন খারিজ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীন শামীমকে জামিন দেননি হাইকোর্ট। রোববার (২৬ জুলাই) হাইকোর্টের বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ তার জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে আদেশ দেন। আরও পড়ুন ওসমান হাদির স্ত্রীর দাবি / ‘সকল চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে ওসমান হাদি হত্যার ন্যায় বিচার’ আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী কানিজ ফাতেমা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মাসুদুল আলম দোহা ও সহকারী অ্যাটর্নি জেনারেল হোসনে মোবারক। এ সংক্রান্ত বিষয়ে হোসনে মোবারক জানান, আদালত জামিন না দিয়ে উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন। গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজের কিছু পর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। তাকে মাথায় গুলি করার পর আততায়ীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর মারা যান তিনি। আরও পড়ুন ওসমান হাদি হত্যায় জড়িত কে এই বাপ্পী ওসমান হা

হাদি হত্যা মামলা: হাইকোর্টে ফয়সালের স্ত্রীর জামিন খারিজ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীন শামীমকে জামিন দেননি হাইকোর্ট।

রোববার (২৬ জুলাই) হাইকোর্টের বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ তার জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী কানিজ ফাতেমা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মাসুদুল আলম দোহা ও সহকারী অ্যাটর্নি জেনারেল হোসনে মোবারক।

এ সংক্রান্ত বিষয়ে হোসনে মোবারক জানান, আদালত জামিন না দিয়ে উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন।

গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজের কিছু পর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। তাকে মাথায় গুলি করার পর আততায়ীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর মারা যান তিনি।

ওসমান হাদিকে হত্যাচেষ্টার অভিযোগে ১৪ ডিসেম্বর রাতে মামলাটি করেছিলেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। এজাহারে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়। হত্যাচেষ্টার পরিকল্পনা, অর্থের জোগানদাতা ও পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। শরিফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনায় ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীকে ১৪ ডিসেম্বর গ্রেফতার করে র‌্যাব।

হাদিকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীন, শ্যালক ওয়াহিদ আহমেদ ও বান্ধবী মারিয়া আক্তার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 

এফএইচ/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow