‘হানি-ট্র্যাপ’ বিতর্কে মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান

চলমান আইপিএল নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের ‘হানি-ট্র্যাপ’ এবং প্রটোকল ভঙ্গের বিষয়ে কঠোর নির্দেশনা প্রকাশ পেয়েছে। এরপরই শুরু হওয়া আতঙ্ক ও গুঞ্জন। তবে সেটি থেকে নিজেকে পুরোপুরি দূরে সরিয়ে নিয়েছেন আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান অরুণ ধুমাল। তিনি জানিয়েছেন, টুর্নামেন্ট চলাকালে এমন কোনো ঘটনার বিষয়ে তিনি অবগত নন। এর আগে, ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিত সাইকিয়া ১০টি আইপিএল ফ্র্যাঞ্চাইজিকে একটি বিস্তারিত নির্দেশিকা পাঠান। যেখানে সতর্ক করা হয় ‘টার্গেটেড কমপ্রোমাইজ বা হানি-ট্র্যাপ’ নিয়ে। সবগুলো দলের খেলোয়াড় ও টিম স্টাফদের নিরাপত্তা ঝুঁকি, অনৈতিক আচরণ এবং পরিস্থিতি সম্পর্কে জানানো হয়। বিসিসিআই কর্তৃক পাঠানো সেই চিঠির পরই ‘হানি-ট্র্যাপ’ শব্দটি সামনে আসে এবং জন্ম দেয় ব্যাপক আলোচনা ও সমালোচনার। এরপর সোশ্যাল মিডিয়ায় কিছু ক্রিকেটারদের পরিবারের সদস্যদেরও অনলাইনে হয়রানি ও সন্দেহের মুখে পড়তে হয়। তবে অরুণ ধুমাল স্পষ্ট করে বলেছেন, চলমান আইপিএলে এমন কোনো ঘটনার তথ্য নেই তার কাছে। তিনি টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘আমার জানা মতে হানি-ট্র্যাপ বা এ ধরনের কোনো সমস্যা হয়নি। এটি একটি খুবই পরিচ্ছন্ন টুর্নামেন্ট।’

‘হানি-ট্র্যাপ’ বিতর্কে মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান

চলমান আইপিএল নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের ‘হানি-ট্র্যাপ’ এবং প্রটোকল ভঙ্গের বিষয়ে কঠোর নির্দেশনা প্রকাশ পেয়েছে। এরপরই শুরু হওয়া আতঙ্ক ও গুঞ্জন। তবে সেটি থেকে নিজেকে পুরোপুরি দূরে সরিয়ে নিয়েছেন আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান অরুণ ধুমাল।

তিনি জানিয়েছেন, টুর্নামেন্ট চলাকালে এমন কোনো ঘটনার বিষয়ে তিনি অবগত নন।

এর আগে, ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিত সাইকিয়া ১০টি আইপিএল ফ্র্যাঞ্চাইজিকে একটি বিস্তারিত নির্দেশিকা পাঠান। যেখানে সতর্ক করা হয় ‘টার্গেটেড কমপ্রোমাইজ বা হানি-ট্র্যাপ’ নিয়ে। সবগুলো দলের খেলোয়াড় ও টিম স্টাফদের নিরাপত্তা ঝুঁকি, অনৈতিক আচরণ এবং পরিস্থিতি সম্পর্কে জানানো হয়। বিসিসিআই কর্তৃক পাঠানো সেই চিঠির পরই ‘হানি-ট্র্যাপ’ শব্দটি সামনে আসে এবং জন্ম দেয় ব্যাপক আলোচনা ও সমালোচনার। এরপর সোশ্যাল মিডিয়ায় কিছু ক্রিকেটারদের পরিবারের সদস্যদেরও অনলাইনে হয়রানি ও সন্দেহের মুখে পড়তে হয়।

তবে অরুণ ধুমাল স্পষ্ট করে বলেছেন, চলমান আইপিএলে এমন কোনো ঘটনার তথ্য নেই তার কাছে। তিনি টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘আমার জানা মতে হানি-ট্র্যাপ বা এ ধরনের কোনো সমস্যা হয়নি। এটি একটি খুবই পরিচ্ছন্ন টুর্নামেন্ট।’

ধুমাল বলেন আইপিএল ২০২৬ ‘পুরোপুরি পরিষ্কার।’ তবে আইপিএল চেয়ারম্যান স্বীকার করেছেন যে এ মৌসুমে কিছু ছোটখাটো ভুল-ত্রুটি হয়েছে। তবে সেগুলো খুব গুরুতর কিছু নয় এবং আগের উদ্বেগগুলোর মতো পরিস্থিতি তৈরি করেনি।

তিনি আরও বলেন, ‘হ্যাঁ, কিছু ঘটনা হয়েছে। যেমন রিয়ান পরাগের (ভ্যাপিং) ঘটনা, যা আমরা এড়াতে পারতাম। তবে এর বাইরে আমি কোনো বড় ঘটনা দেখিনি।’

বিসিসিআইয়ের সাত পৃষ্ঠার আগের নির্দেশনায় ফ্র্যাঞ্চাইজিগুলোকে সতর্ক করা হয়েছিল যাতে অননুমোদিত ব্যক্তিরা ডাগআউট, টিম হোটেল ও সংরক্ষিত এলাকায় প্রবেশ না করতে পারে। এছাড়া খেলোয়াড়দের হোটেল রুমে ভিজিটর, চলাফেরা এবং ম্যাচ অফিসিয়ালস ও প্লেয়ার অ্যারিয়ায় আচরণ নিয়েও কঠোর নিয়ম জারি করা হয়।

এদিকে আইপিএল ২০২৬ মৌসুমে মাঠের বাইরেও কিছু বিতর্ক দেখা গেছে। রাজস্থান রয়্যালসের তরুণ খেলোয়াড় বৈভব সূর্যবংশির মেন্টর রোমি ভিন্দারকে ডাগআউটে মোবাইল ব্যবহার করার কারণে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে ভ্যাপিং করার কারণে রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow