হাবিপ্রবি ছাত্রদলের সভাপতি অর্ণব, সম্পাদক মাসুদ
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি।
মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদন দেওয়া হয়।
এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন, কৃষি অনুষদের ১৭ ব্যাচের শিক্ষার্থী মো. এহসানুল কবির অর্নব ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন, অর্থনীতি বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী মো. মাসুদ রানা।
পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির সিনিয়র সহসভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কৃষি অনুষদের ১৭ ব্যাচের শিক্ষার্থী মো. সানজিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ফুড প্রসেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী মো. রুকুনুর জামান ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী রিদওয়ান হাসান।
আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক।