হামজা, শামিত, ফাহামিদুলকে নিয়েই থমাস ডুলির প্রথম দল

বাংলাদেশের ফুটবলের ইতিহাসে ৫ জুন হতে যাচ্ছে এক ঐতিহাসিক অর্জন। নিজেদের ইতিহাসে এই প্রথমবারের মত ইউরোপের মাটিতে খেলতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। ইউরোপের ছোট্ট দেশ সান মারিনোর বিপক্ষে তাদের মাটিতে গিয়ে প্রীতি ম্যাচ খেলবে হামজা চৌধুরী-শামিত সোমরা। নতুন কোচ থমাস ডুলির প্রথম অ্যাসাইনমেন্ট ইউরোপিয়ান দেশের বিপক্ষে ঐতিহাসিক এই ম্যাচটি। বাংলাদেশ ফুটবল দল যে এই প্রথম কোনো ইউরোপিয়ান দেশের বিপক্ষে খেলছে- তেমনটা নয়। তবে, ইউরোপের মাটিতে গিয়ে ইউরোপিয়ান দেশের বিপক্ষে এই প্রথম খেলতে যাচ্ছে তারা। যদিও ফিফা র‌্যাংকিংয়ে একেবারে তলানীর দেশ সান মারিনো। র‌্যাংকিংয়ে তারা রয়েছে ২১২তম স্থানে। আর বাংলাদেশ রয়েছে ১৮১তম স্থানে। তবে, সান মারিনো নিয়মিতই ফিফা র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা ইতালি, জার্মানির মতো দেশগুলোর বিপক্ষে খেলে থাকে। চারপাশে ইতালি দ্বারা বেষ্টিত মাত্র ৬১ বর্গকিলোমিটারের একটি দেশ সান মারিনো। এই দেশের বিপক্ষে ৫ জুন প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ লক্ষ্যে ইউরোপের দেশটিতে বাংলাদেশ দল যাবে ১ জুন। সান মারিনোর জন্যও এটা ঐতিহাসিক। কারণ, এই প্রথম কোনো এশিয়ান দেশের বিপক্ষে খেলবে তারা। এরইমধ্যে প্রীতি ম্যাচটিকে ঘিরে ন

হামজা, শামিত, ফাহামিদুলকে নিয়েই থমাস ডুলির প্রথম দল

বাংলাদেশের ফুটবলের ইতিহাসে ৫ জুন হতে যাচ্ছে এক ঐতিহাসিক অর্জন। নিজেদের ইতিহাসে এই প্রথমবারের মত ইউরোপের মাটিতে খেলতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। ইউরোপের ছোট্ট দেশ সান মারিনোর বিপক্ষে তাদের মাটিতে গিয়ে প্রীতি ম্যাচ খেলবে হামজা চৌধুরী-শামিত সোমরা।

নতুন কোচ থমাস ডুলির প্রথম অ্যাসাইনমেন্ট ইউরোপিয়ান দেশের বিপক্ষে ঐতিহাসিক এই ম্যাচটি। বাংলাদেশ ফুটবল দল যে এই প্রথম কোনো ইউরোপিয়ান দেশের বিপক্ষে খেলছে- তেমনটা নয়। তবে, ইউরোপের মাটিতে গিয়ে ইউরোপিয়ান দেশের বিপক্ষে এই প্রথম খেলতে যাচ্ছে তারা।

যদিও ফিফা র‌্যাংকিংয়ে একেবারে তলানীর দেশ সান মারিনো। র‌্যাংকিংয়ে তারা রয়েছে ২১২তম স্থানে। আর বাংলাদেশ রয়েছে ১৮১তম স্থানে। তবে, সান মারিনো নিয়মিতই ফিফা র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা ইতালি, জার্মানির মতো দেশগুলোর বিপক্ষে খেলে থাকে।

চারপাশে ইতালি দ্বারা বেষ্টিত মাত্র ৬১ বর্গকিলোমিটারের একটি দেশ সান মারিনো। এই দেশের বিপক্ষে ৫ জুন প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ লক্ষ্যে ইউরোপের দেশটিতে বাংলাদেশ দল যাবে ১ জুন। সান মারিনোর জন্যও এটা ঐতিহাসিক। কারণ, এই প্রথম কোনো এশিয়ান দেশের বিপক্ষে খেলবে তারা।

এরইমধ্যে প্রীতি ম্যাচটিকে ঘিরে নতুন কোচ থমাস ডুলির অধীনে কয়েকদিন অনুশীলন চালিয়েছে বাংলাদেশ দল। সেখান থেকে ২৩ জনের চূড়ান্ত দল এরই মধ্যে বাছাই করে ফেলেছেন তিনি। যদিও আনুষ্ঠানিকভাবে কোচ এই দলটি ঘোষণা করেননি। তবে, বিশ্বস্ত একটি সূত্রে জানা গেছে, কারা রয়েছেন এই দলে। বিশেষ করে, দীর্ঘদিন পর বাংলাদেশ দলে ফিরছেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো।

সান মারিনো সফরে যে ২৩ ফুটবলার সুযোগ পাচ্ছেন বাংলাদেশ দলে

মিতুল মার্মা, মোঃ সুজন হোসাইন, আনিছুর রহমান জিকো, তারিক রাইহান কাজী, তপু বর্মণ, জায়ান আহমেদ, মোঃ শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ, মোঃ সাদ উদ্দিন, মোঃ তাজ উদ্দিন, মোঃ ঈসা ফয়সাল, জামাল ভূঁইয়া, মোঃ সোহেল রানা, সোহেল রানা, মোঃ রিদয়, শেখ মোরসালিন, হামজা দেওয়ান চৌধুরী, শামিত সোম, সৈয়দ কাজেম কিরমানী শাহ, ফাহামিদুল ইসলাম, মোঃ সাহারিয়ার ইমন, মোঃ ফয়সাল আহমেদ ফাহিম এবং মোঃ রফিকুল ইসলাম।

আরআই/আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow