হামলার পর লোহিত সাগরে ডুবে গেল ভারতীয় জাহাজ

ইয়েমেনের পশ্চিম উপকূলের কাছে লোহিত সাগরে বিস্ফোরকবোঝাই একটি নৌকার হামলার পর একটি ভারতীয় জাহাজ ডুবে গেছে। তবে জাহাজে থাকা ১৪ জন নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে। ইয়েমেন সরকারের সমর্থিত ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সেস মঙ্গলবার জানিয়েছে, ফাইজে নূরে অলিয়া নামের জাহাজটি আল-হুদাইদাহর দক্ষিণে প্রায় ১৩ নটিক্যাল মাইল দূরে চলাচলের সময় হামলার শিকার হয়। এতে জাহাজটি ডুবে যায়। খবর আনাদোলু এজেন্সির।  তবে হামলার পেছনে কারা জড়িত, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ। ঘটনার দায়ও তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী স্বীকার করেনি। প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের নৌবাহিনী ও কোস্টগার্ড যৌথ উদ্ধার অভিযান চালিয়ে জাহাজে থাকা ১৪ জন নাবিককে নিরাপদে উদ্ধার করে। তাদের মধ্যে ১৩ জন ভারতীয় এবং একজন ইয়েমেনি নাগরিক। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উদ্ধার হওয়া নাবিকদের নিরাপদ স্থানে নিয়ে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জাহাজটিকে ভারতীয় বলে উল্লেখ করলেও এটি কোন দেশের পতাকাবাহী ছিল বা এর মালিকানা কার সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন গত মাস থেকে লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালিতে বাণিজ্যিক জাহাজ

হামলার পর লোহিত সাগরে ডুবে গেল ভারতীয় জাহাজ
ইয়েমেনের পশ্চিম উপকূলের কাছে লোহিত সাগরে বিস্ফোরকবোঝাই একটি নৌকার হামলার পর একটি ভারতীয় জাহাজ ডুবে গেছে। তবে জাহাজে থাকা ১৪ জন নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে। ইয়েমেন সরকারের সমর্থিত ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সেস মঙ্গলবার জানিয়েছে, ফাইজে নূরে অলিয়া নামের জাহাজটি আল-হুদাইদাহর দক্ষিণে প্রায় ১৩ নটিক্যাল মাইল দূরে চলাচলের সময় হামলার শিকার হয়। এতে জাহাজটি ডুবে যায়। খবর আনাদোলু এজেন্সির।  তবে হামলার পেছনে কারা জড়িত, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ। ঘটনার দায়ও তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী স্বীকার করেনি। প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের নৌবাহিনী ও কোস্টগার্ড যৌথ উদ্ধার অভিযান চালিয়ে জাহাজে থাকা ১৪ জন নাবিককে নিরাপদে উদ্ধার করে। তাদের মধ্যে ১৩ জন ভারতীয় এবং একজন ইয়েমেনি নাগরিক। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উদ্ধার হওয়া নাবিকদের নিরাপদ স্থানে নিয়ে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জাহাজটিকে ভারতীয় বলে উল্লেখ করলেও এটি কোন দেশের পতাকাবাহী ছিল বা এর মালিকানা কার সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন গত মাস থেকে লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা আবারও বেড়েছে। গত ২০ জুলাই হুথি গোষ্ঠী সৌদি আরবের বিরুদ্ধে তথাকথিত ‘নৌ অবরোধ’ ঘোষণা করে। এর জবাবে সৌদি আরব তাদের জাহাজের নিরাপত্তার বিরুদ্ধে যেকোনো হুমকির কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেয়। বাব আল-মান্দেব প্রণালি লোহিত সাগরকে এডেন উপসাগর ও আরব সাগরের সঙ্গে সংযুক্তকারী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ। ইয়েমেনের আল-হুদাইদাহ শহর, যা বর্তমানে হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে, এই কৌশলগত নৌপথের কাছেই অবস্থিত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow