হামিমকে অব্যাহতি দিলো ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্‌দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে সাময়িক অব্যাহতি দিয়েছে ছাত্রদল। বুধবার (৪ মার্চ) মধ্যরাতে সংগঠনটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীন কবি জসীম উদ্‌দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন। তবে এ বিষয়ে এখনও তানভীর বারী হামিমের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। এফএআর/এএমএ

হামিমকে অব্যাহতি দিলো ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্‌দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে সাময়িক অব্যাহতি দিয়েছে ছাত্রদল।

বুধবার (৪ মার্চ) মধ্যরাতে সংগঠনটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীন কবি জসীম উদ্‌দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

তবে এ বিষয়ে এখনও তানভীর বারী হামিমের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

এফএআর/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow