হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু 

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) রাত ১১টা ও ভোর ৫টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃত দুই শিশুর একজন আইজা। তার বয়স ৫ মাস ২০ দিন। বাবার নাম মমিনুর রহমান, বাড়ি কুষ্টিয়া শহরের রেনউইক মোড় এলাকায়। অপর শিশু আফ্রান। বয়স আট মাস। আফ্রানের বাবার নাম আল আমিন। বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া গ্রামে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক এইচ এম আনোয়ারুল ইসলাম। এ নিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হলো। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মো. আবদুল আল মারুফ জানান, আইজা হামের উপসর্গ নিয়ে গত সোমবার ভর্তি হয়। ভর্তির সময় থেকেই শিশু আইজার অবস্থা খারাপ ছিল।  তিনি আরও জানান, তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু রোগীর স্বজনেরা যাননি। তাই হাসপাতাল থেকে শিশুদের জন্য সম্ভাব্য করণীয় সেবা দেওয়া হচ্ছিল। তবে তার আইসিইউ সাপোর্ট দরকার ছিল। কিন্তু সেই সাপোর্ট কুষ্টিয়া মেডি

হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু 

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) রাত ১১টা ও ভোর ৫টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃত দুই শিশুর একজন আইজা। তার বয়স ৫ মাস ২০ দিন। বাবার নাম মমিনুর রহমান, বাড়ি কুষ্টিয়া শহরের রেনউইক মোড় এলাকায়। অপর শিশু আফ্রান। বয়স আট মাস। আফ্রানের বাবার নাম আল আমিন। বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া গ্রামে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক এইচ এম আনোয়ারুল ইসলাম। এ নিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হলো।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মো. আবদুল আল মারুফ জানান, আইজা হামের উপসর্গ নিয়ে গত সোমবার ভর্তি হয়। ভর্তির সময় থেকেই শিশু আইজার অবস্থা খারাপ ছিল। 

তিনি আরও জানান, তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু রোগীর স্বজনেরা যাননি। তাই হাসপাতাল থেকে শিশুদের জন্য সম্ভাব্য করণীয় সেবা দেওয়া হচ্ছিল। তবে তার আইসিইউ সাপোর্ট দরকার ছিল। কিন্তু সেই সাপোর্ট কুষ্টিয়া মেডিকেল কলেজসহ জেলায় কোথাও নেই। পরে শুক্রবার রাতে শিশুটি মারা যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow