হামের উপসর্গ নিয়ে আইসিইউতে শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার পর ঢাকায় রেফার করা হলে আইসিইউতে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শিশু মালিহা বিনতে মাহফুজ ওই উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ভয়ানগর গ্রামের মুকুল মাহফুজের মেয়ে। জানা যায়, তিন সপ্তাহ আগে হামের উপসর্গ দেখা দিলে শিশুটিকে প্রথমে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে সিসিইউতে তার মৃত্যু হয়। উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সবিতা প্লাবনী সুইটি এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নিহত শিশু তার বড় ভাইয়ের মেয়ে। ঢাকা শ্যামলীর একটি হাসপাতালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। দুপুরে বাসায় এনে তার দাফন সম্পন্ন করা হয়েছে। এদিকে জেলায় গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ১০৪ জন শিশু হাসপাতালে ভর্তি হন। এর ম

হামের উপসর্গ নিয়ে আইসিইউতে শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার পর ঢাকায় রেফার করা হলে আইসিইউতে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১২ এপ্রিল) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শিশু মালিহা বিনতে মাহফুজ ওই উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ভয়ানগর গ্রামের মুকুল মাহফুজের মেয়ে।

জানা যায়, তিন সপ্তাহ আগে হামের উপসর্গ দেখা দিলে শিশুটিকে প্রথমে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে সিসিইউতে তার মৃত্যু হয়।

উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সবিতা প্লাবনী সুইটি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নিহত শিশু তার বড় ভাইয়ের মেয়ে। ঢাকা শ্যামলীর একটি হাসপাতালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। দুপুরে বাসায় এনে তার দাফন সম্পন্ন করা হয়েছে।

এদিকে জেলায় গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ১০৪ জন শিশু হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ৭৭ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর বাকি ২৭ জন জেলার ছয়টি সরকারি ও একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

এম এ মালেক/এমএন/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow