হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ চেয়ে রিট, শুনানি সোমবার

হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানির জন্য আগামীকাল সোমবার (২০ এপ্রিল) দিন ঠিক করেছেন হাইকোর্ট। রোববার (১৯ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীরর সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানির জন্য এ দিন ঠিক করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার পূর্ণিমা জাহান। এর আগে হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। একই সঙ্গে সম্প্রতি দেশে হামের কারণে ৪৭ শিশুমৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের আবেদন জানানো হয় রিটে। আরও পড়ুনআটদিনে হামের টিকা পেয়েছে ৯ লাখ ৪৩ হাজার শিশু তরুণ ডায়াবেটিস রোগীদের ৫ জনে ১ জন ‘মডি’তে আক্রান্ত: গবেষণা  এ বিষয়ে গত ২ এপ্রিল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করা হয়। এর আগে, ১ এপ্রিল ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশের শিশুদের হামের টিকার ব্যবস্থা করতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া এই নোটিশ পাঠান। লিগ্যাল নোটিশে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহ

হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ চেয়ে রিট, শুনানি সোমবার

হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানির জন্য আগামীকাল সোমবার (২০ এপ্রিল) দিন ঠিক করেছেন হাইকোর্ট।

রোববার (১৯ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীরর সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানির জন্য এ দিন ঠিক করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার পূর্ণিমা জাহান।

এর আগে হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। একই সঙ্গে সম্প্রতি দেশে হামের কারণে ৪৭ শিশুমৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের আবেদন জানানো হয় রিটে।

আরও পড়ুন
আটদিনে হামের টিকা পেয়েছে ৯ লাখ ৪৩ হাজার শিশু 
তরুণ ডায়াবেটিস রোগীদের ৫ জনে ১ জন ‘মডি’তে আক্রান্ত: গবেষণা 

এ বিষয়ে গত ২ এপ্রিল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করা হয়। এর আগে, ১ এপ্রিল ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশের শিশুদের হামের টিকার ব্যবস্থা করতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া এই নোটিশ পাঠান।

লিগ্যাল নোটিশে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) বিবাদী করা হয়েছে। লিগ্যাল নোটিশে আইনজীবী একলাছ উদ্দিন উল্লেখ করেন, টিকার অভাবে দেশের বিভিন্ন স্থানে হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়া আক্রান্ত অনেক শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অথচ এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না।

নোটিশে পত্রিকায় প্রকাশিত ‘হামে আরও দুই শিশুর মৃত্যু, উপসর্গ নিয়ে ভর্তি শতাধিক’ শীর্ষক প্রতিবেদন সংযুক্ত করা হয়েছে। নোটিশে আরও উল্লেখ করা হয়, ২৪ ঘণ্টার মধ্যে কোনো ব্যবস্থা গ্রহণ না করলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট করা হবে। তারই ধারাবাহিকতায় রিট আবেদন করা হয়।

এফএইচ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow