হামে আক্রান্ত দুই শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ঢাকার জেলা প্রশাসক

রাজধানীর শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে চিকিৎসাধীন দুই দরিদ্র ও অসহায় শিশুর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম। একই সঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তাও দেওয়া হয়। বৃহস্পতিবার (২১ মে) সকালে রাজধানীর শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা পরিস্থিতি পরিদর্শন শেষে তিনি এই উদ্যোগ নেন। হাসপাতাল সূত্রে জানা যায়, আইসিইউতে চিকিৎসাধীন সাত মাস বয়সী শিশু তাজিমের বাবা আসলাম একজন শারীরিক প্রতিবন্ধী। ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করা আসলামের পক্ষে সন্তানের আইসিইউর ব্যয়বহুল চিকিৎসা চালানো অসম্ভব হয়ে পড়েছিল। এই অসহায় বাবার কষ্টের খবর গণমাধ্যমে প্রকাশিত হলে তা ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানমের নজরে আসে। আরও পড়ুন১৬ মাসে ৫২২ শিশু হত্যা, নিরাপত্তাহীনতায় শৈশব স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে  আজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে ডিসি ফরিদা খানম তাৎক্ষণিক তাজিমের চিকিৎসার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেন। পাশাপাশি ভবিষ্যতে শিশুটির চিকিৎসার যাবতীয় খরচের দায়িত্ব নেন। এছাড়া নরসিংদী

হামে আক্রান্ত দুই শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ঢাকার জেলা প্রশাসক

রাজধানীর শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে চিকিৎসাধীন দুই দরিদ্র ও অসহায় শিশুর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম। একই সঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তাও দেওয়া হয়।

বৃহস্পতিবার (২১ মে) সকালে রাজধানীর শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা পরিস্থিতি পরিদর্শন শেষে তিনি এই উদ্যোগ নেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, আইসিইউতে চিকিৎসাধীন সাত মাস বয়সী শিশু তাজিমের বাবা আসলাম একজন শারীরিক প্রতিবন্ধী। ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করা আসলামের পক্ষে সন্তানের আইসিইউর ব্যয়বহুল চিকিৎসা চালানো অসম্ভব হয়ে পড়েছিল। এই অসহায় বাবার কষ্টের খবর গণমাধ্যমে প্রকাশিত হলে তা ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানমের নজরে আসে।

আরও পড়ুন
১৬ মাসে ৫২২ শিশু হত্যা, নিরাপত্তাহীনতায় শৈশব 
স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে 

আজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে ডিসি ফরিদা খানম তাৎক্ষণিক তাজিমের চিকিৎসার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেন। পাশাপাশি ভবিষ্যতে শিশুটির চিকিৎসার যাবতীয় খরচের দায়িত্ব নেন। এছাড়া নরসিংদী থেকে আসা আইসিইউতে চিকিৎসাধীন তামজিদ নামের আরেক অসহায় শিশুর চিকিৎসার দায়িত্ব ও অর্থ সহায়তা দেন তিনি।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক ফরিদা খানম সাংবাদিকদের বলেন, হামে আক্রান্ত শিশুদের চিকিৎসায় কোনো ধরনের অবহেলা হবে না। এ বিষয়ে প্রধানমন্ত্রীর স্পষ্ট বার্তা রয়েছে। অর্থের অভাবে কেউ বিনা চিকিৎসায় কষ্ট পাবে না, সবার চিকিৎসা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

এসইউজে/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow