হামে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৪৫ জন

গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও এর উপসর্গে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে ২ শিশু, আর উপসর্গ নিয়ে মারা গেছে ৪ শিশু। এ সময় নতুন করে হাম আক্রান্ত বা উপসর্গ দেখা গেছে এমন শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১,৪৪৫ জনে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত দেড় মাসে দেশে হাম ও এর উপসর্গে মোট ৩১৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৫৪ শিশু, আর উপসর্গ নিয়ে মারা গেছে ২৬৩ জন। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৫ হাজার ৭২৬ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৪২ হাজার ৯৭৯ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে ১৬৩ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ২৩ হাজার ৩৬০ জন।

হামে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৪৫ জন

গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও এর উপসর্গে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে ২ শিশু, আর উপসর্গ নিয়ে মারা গেছে ৪ শিশু।

এ সময় নতুন করে হাম আক্রান্ত বা উপসর্গ দেখা গেছে এমন শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১,৪৪৫ জনে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত দেড় মাসে দেশে হাম ও এর উপসর্গে মোট ৩১৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৫৪ শিশু, আর উপসর্গ নিয়ে মারা গেছে ২৬৩ জন।

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৫ হাজার ৭২৬ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৪২ হাজার ৯৭৯ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে ১৬৩ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ২৩ হাজার ৩৬০ জন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow