নাটোরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

নাটোরের সিংড়া উপজেলার মহেশচন্দ্রপুর গ্রামে প্রীতি ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে পূর্বের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন। জানা যায়, গত ১৫ এপ্রিল মহেশচন্দ্রপুর গ্রামে পৌরসভা দল ও ইউনিয়ন এলাকার একটি দলের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার এক পর্যায়ে পৌরসভা দলের খেলোয়াড়রা স্টাম্প ভেঙে দিলে ম্যাচটি অমীমাংসিত থেকে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়। এরই জেরে মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৯টার দিকে পৌরসভা দলের খেলোয়াড় ও স্থানীয়দের (প্রথম পক্ষ) সঙ্গে ইউনিয়ন এলাকার লোকজনের (দ্বিতীয় পক্ষ) মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে প্রথম পক্ষের লোকজন ইট, বাঁশের লাঠি, লোহার রড ও হাসুয়া দিয়ে হামলা চালালে প্রথম ও দ্বিতীয় পক্ষের ১২ জন গুরুতর আহত হন। আহতরা হলেন, প্রথম পক্ষ- মহিদুল (৪৫) লুৎফর ( ৬৫ ) রাকিব (৩৫ ) বিল্লাল (৩৮) নয়ন (২৫) ও দ্বিতীয় পক্ষের- সোহান (২০), শাহিন (২৭), তুরাগ (১৯), আফতাব (৫৫), জনাব আলী (৬৩), সাইফুল ইসলাম এবং আবু শাহাদাত (৪৫)। পরে স্থানীয়রা ও স্বজনরা আহতদের উদ্ধার করে রাত প্রায় ১০টার দিকে সিংড়া উপজেলা স্ব

নাটোরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

নাটোরের সিংড়া উপজেলার মহেশচন্দ্রপুর গ্রামে প্রীতি ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে পূর্বের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন।

জানা যায়, গত ১৫ এপ্রিল মহেশচন্দ্রপুর গ্রামে পৌরসভা দল ও ইউনিয়ন এলাকার একটি দলের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার এক পর্যায়ে পৌরসভা দলের খেলোয়াড়রা স্টাম্প ভেঙে দিলে ম্যাচটি অমীমাংসিত থেকে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

এরই জেরে মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৯টার দিকে পৌরসভা দলের খেলোয়াড় ও স্থানীয়দের (প্রথম পক্ষ) সঙ্গে ইউনিয়ন এলাকার লোকজনের (দ্বিতীয় পক্ষ) মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে প্রথম পক্ষের লোকজন ইট, বাঁশের লাঠি, লোহার রড ও হাসুয়া দিয়ে হামলা চালালে প্রথম ও দ্বিতীয় পক্ষের ১২ জন গুরুতর আহত হন।

আহতরা হলেন, প্রথম পক্ষ- মহিদুল (৪৫) লুৎফর ( ৬৫ ) রাকিব (৩৫ ) বিল্লাল (৩৮) নয়ন (২৫) ও দ্বিতীয় পক্ষের- সোহান (২০), শাহিন (২৭), তুরাগ (১৯), আফতাব (৫৫), জনাব আলী (৬৩), সাইফুল ইসলাম এবং আবু শাহাদাত (৪৫)।

পরে স্থানীয়রা ও স্বজনরা আহতদের উদ্ধার করে রাত প্রায় ১০টার দিকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাইফুল ইসলাম ও আবু শাহাদাতের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রামেকে পাঠানো হয়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে পূর্বের একটি বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনার কথা শুনেছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow