যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে আমরাই জয়ী হয়েছি : ইরানের স্পিকার 

যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে ইরান ‘যুদ্ধক্ষেত্রে বিজয়ী’ হয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেন, নিজেদের দাবি পূরণ হওয়ায় ইরান কেবল অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। বার্তা সংস্থা এএফপি জানায়, শনিবার জাতীয় টেলিভিশনে দেওয়া ভাষণে গালিবাফ বলেন, ‘আমরা রণক্ষেত্রে বিজয়ী হয়েছি।’ তার দাবি, যুক্তরাষ্ট্র লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ ইরানের হাতেই রয়েছে। দুই সপ্তাহের এই যুদ্ধবিরতির মেয়াদ আগামী বুধবার শেষ হওয়ার কথা। পাকিস্তানসহ বিভিন্ন দেশের মধ্যস্থতায় স্থায়ী সমঝোতার চেষ্টা চললেও এখনো তা চূড়ান্ত হয়নি। উল্লেখ্য, গত ১১ এপ্রিল ইসলামাবাদে গালিবাফের নেতৃত্বাধীন প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স–এর সঙ্গে বৈঠক করলেও সেখানে কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।  

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে আমরাই জয়ী হয়েছি : ইরানের স্পিকার 

যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে ইরান ‘যুদ্ধক্ষেত্রে বিজয়ী’ হয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেন, নিজেদের দাবি পূরণ হওয়ায় ইরান কেবল অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, শনিবার জাতীয় টেলিভিশনে দেওয়া ভাষণে গালিবাফ বলেন, ‘আমরা রণক্ষেত্রে বিজয়ী হয়েছি।’ তার দাবি, যুক্তরাষ্ট্র লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ ইরানের হাতেই রয়েছে।

দুই সপ্তাহের এই যুদ্ধবিরতির মেয়াদ আগামী বুধবার শেষ হওয়ার কথা। পাকিস্তানসহ বিভিন্ন দেশের মধ্যস্থতায় স্থায়ী সমঝোতার চেষ্টা চললেও এখনো তা চূড়ান্ত হয়নি।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল ইসলামাবাদে গালিবাফের নেতৃত্বাধীন প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স–এর সঙ্গে বৈঠক করলেও সেখানে কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow