হাম আক্রান্ত ছেলেকে নিয়ে বাবার ‘আতঙ্কের স্ট্যাটাস'

নিজের হাম আক্রান্ত শিশুকে নিয়ে গভীর আতঙ্ক ও অসহায়ত্বের কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি হৃদয়বিদারক স্ট্যাটাস দিয়েছেন মুশফিকুর রহিম নামে এক ব্যক্তি। বুধবার (২২ এপ্রিল) বিকেলে দেওয়া ওই স্ট্যাটাসটি ইতোমধ্যে অনলাইনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং অনেকেই এতে সহমর্মিতা প্রকাশ করেছেন। কালবেলার পাঠকদের জন্য মুশফিকুর রহিমের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-  “রাষ্ট্র আমার সন্তানকে হাম উপহার দিল আজ থেকে ৭ মাস আগে এভাবেই সন্তানকে প্রথম কোলে নিয়েছিলাম। তারপর থেকে একটু একটু করে সে বড় হয়ে উঠলো। হাসি শিখলো। অফিস থেকে এসেই আমি প্রথমে তাকে ডাক দেই ‘বাবা....’। সাথে সাথেই একটা ফিক করে হাসি দেয়। আমার ছেলে জন্মের পর শুধু ক্ষুধা লাগলে কাঁদে। কাঁদলে বুঝতাম খাওয়াতে হবে। খাওয়ানো শুরু আর চুপ। কোনদিন সে সারারাত আমাদের জাগিয়ে রাখেনি। কি লক্ষ্মী বাচ্চা আমার, কাঁদে না, রাত জাগে না। এবার জ্বর শুরুর প্রথম এক মাস সে একশো এক ডিগ্রি জ্বর নিয়েও কখনো কাঁদেনি। ঐ অবস্থাতেও আমাকে দেখলে হাসতো। সেই ছেলে আমার কিছুদিন হলো ঘণ্টার পর ঘণ্টা একটানা কাঁদে। ঘুমাতে চায় না। পরীক্ষা করে দেখলাম নিউমোনিয়া। দেরি না করে হাসপ

হাম আক্রান্ত ছেলেকে নিয়ে বাবার ‘আতঙ্কের স্ট্যাটাস'

নিজের হাম আক্রান্ত শিশুকে নিয়ে গভীর আতঙ্ক ও অসহায়ত্বের কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি হৃদয়বিদারক স্ট্যাটাস দিয়েছেন মুশফিকুর রহিম নামে এক ব্যক্তি।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে দেওয়া ওই স্ট্যাটাসটি ইতোমধ্যে অনলাইনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং অনেকেই এতে সহমর্মিতা প্রকাশ করেছেন।

কালবেলার পাঠকদের জন্য মুশফিকুর রহিমের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো- 

রাষ্ট্র আমার সন্তানকে হাম উপহার দিল

আজ থেকে ৭ মাস আগে এভাবেই সন্তানকে প্রথম কোলে নিয়েছিলাম। তারপর থেকে একটু একটু করে সে বড় হয়ে উঠলো। হাসি শিখলো। অফিস থেকে এসেই আমি প্রথমে তাকে ডাক দেই ‘বাবা....’। সাথে সাথেই একটা ফিক করে হাসি দেয়। আমার ছেলে জন্মের পর শুধু ক্ষুধা লাগলে কাঁদে। কাঁদলে বুঝতাম খাওয়াতে হবে। খাওয়ানো শুরু আর চুপ। কোনদিন সে সারারাত আমাদের জাগিয়ে রাখেনি। কি লক্ষ্মী বাচ্চা আমার, কাঁদে না, রাত জাগে না। এবার জ্বর শুরুর প্রথম এক মাস সে একশো এক ডিগ্রি জ্বর নিয়েও কখনো কাঁদেনি। ঐ অবস্থাতেও আমাকে দেখলে হাসতো।

সেই ছেলে আমার কিছুদিন হলো ঘণ্টার পর ঘণ্টা একটানা কাঁদে। ঘুমাতে চায় না। পরীক্ষা করে দেখলাম নিউমোনিয়া। দেরি না করে হাসপাতালে ভর্তি করলাম। গতকাল আমি অফিস গেছিলাম। যতক্ষণ আমি ছিলাম না সে একটা মিনিটও কান্না থামায়নি। আমি আসার পর একটু কোলে নিয়ে গল্প করার সাথেই চুপ। জানি না আমার জন্যই অপেক্ষা করছিল কিনা। আজ তার শরীর হামে ভরে গেছে। 

বিয়ের ছয় বছর পর আমাদের আল্লাহ একটা ছেলে দিয়েছে। কি সুন্দর দেখতে আমার ছেলেটা! সেই সুন্দর শরীরের প্রতিটা জায়গায় এখন হাম। হাসি সে ভুলে গেছে, এখন তার ভাষাই হলো কান্না।

আজ সারাদিন অনেক কেঁদেছি। ছেলের কাছে মাফ চেয়েছি বহুবার। এই দেশে তাকে জন্ম দেওয়ার জন্য মাফ চেয়েছি। এমন এক দেশে তাকে এনেছি যেই দেশের নেতারা জ্বর হলেও সিঙ্গাপুর যায়। তাদের সন্তানরা বিদেশে উন্নত জীবন-যাপন করে। গত কয়েকবছর নাকি আমাদের সন্তানদের জন্য টিকা কেনার প্রয়োজন তারা মনে করেননি। আর সেই হাম মহামারি হয়ে আমার সন্তানের শরীরে চলে এসেছে।

সরি বাবা, আমি সত্যি অনেক সরি।’

উল্লেখ্য, পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই শিশুটির দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow