হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১০৬ জন
হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১০৬ জন আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। সোমবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৬৪৮ জন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিত হামে আরও ৯৩ জন শিশুর মৃত্যু হয়েছে। অর্থাৎ এ সময়ে হাম ও এর উপসর্গ মিলিয়ে মোট ৭৪১ জন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৫৯ জন নতুন করে হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গসহ মোট ৯৪৭ জন রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬ হাজার ৫৬৫ জনে এবং নিশ্চিত রোগীর সংখ্যা ১২ হাজার ৭৯১ জন। এর মধ্যে ৮৯ হাজার ৭৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যাদের মধ্যে ৮৬ হাজার ৬২ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১০৬ জন আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।
সোমবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৬৪৮ জন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিত হামে আরও ৯৩ জন শিশুর মৃত্যু হয়েছে। অর্থাৎ এ সময়ে হাম ও এর উপসর্গ মিলিয়ে মোট ৭৪১ জন শিশুর মৃত্যু হয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৫৯ জন নতুন করে হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গসহ মোট ৯৪৭ জন রোগী শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬ হাজার ৫৬৫ জনে এবং নিশ্চিত রোগীর সংখ্যা ১২ হাজার ৭৯১ জন। এর মধ্যে ৮৯ হাজার ৭৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যাদের মধ্যে ৮৬ হাজার ৬২ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
What's Your Reaction?