ব্রাজিল সমর্থকদের মিছিলে ইসরায়েলি পতাকা, ২ যুবককে গণপিটুনি
চলমান বিশ্বকাপে ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের একটি মোটরসাইকেল শোভাযাত্রায় ইসরায়েলি পতাকা প্রদর্শন করায় দুই যুবককে গণপিটুনি দিয়েছে উত্তেজিত জনতা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। জানা গেছে, ঘটনাটি ঘটেছে বিশ্বের বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর দেশ ইন্দোনেশিয়ায়। সম্প্রতি ইন্দোনেশিয়ার আম্বন দ্বীপে স্থানীয় ফুটবলপ্রেমীরা ব্রাজিল দলের সমর্থনে একটি বিশাল মোটরসাইকেল র্যালির আয়োজন করেন। ওই আনন্দ মিছিলে অংশ নেওয়া দুই যুবক হঠাৎ ইসরায়েলের পতাকা উঁচিয়ে তা দোলাতে শুরু করে। এটি দেখেই ক্ষুব্ধ হয়ে ওঠেন মিছিলে থাকা অন্য সমর্থক এবং উপস্থিত সাধারণ মানুষ। আরও পড়ুন ভেস্তে গেলো ব্রাজিলের বিদায় নিয়ে করা জার্মান গণিতবিদের ভবিষ্যদ্বাণী ভিডিওতে দেখা যায়, পতাকা দেখার সঙ্গে সঙ্গে চারপাশ থেকে উত্তেজিত জনতা ওই দুই যুবককে ঘিরে ধরে। তারা যুবকদের মোটরসাইকেলটি থামিয়ে দেয় এবং তাদের ওপর চড়াও হয়। ক্ষুব্ধ জনতা যুবকদের মারধর শুরু করে এবং তাদের হাত থেকে জোর করেক ইসরায়েলি পতাকাটি কেড়ে নেয়। বিশ্বের সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ার সাধারণ মানুষের মধ্যে ফিলিস্তিনের প্রতি রয়
চলমান বিশ্বকাপে ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের একটি মোটরসাইকেল শোভাযাত্রায় ইসরায়েলি পতাকা প্রদর্শন করায় দুই যুবককে গণপিটুনি দিয়েছে উত্তেজিত জনতা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। জানা গেছে, ঘটনাটি ঘটেছে বিশ্বের বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর দেশ ইন্দোনেশিয়ায়।
সম্প্রতি ইন্দোনেশিয়ার আম্বন দ্বীপে স্থানীয় ফুটবলপ্রেমীরা ব্রাজিল দলের সমর্থনে একটি বিশাল মোটরসাইকেল র্যালির আয়োজন করেন। ওই আনন্দ মিছিলে অংশ নেওয়া দুই যুবক হঠাৎ ইসরায়েলের পতাকা উঁচিয়ে তা দোলাতে শুরু করে। এটি দেখেই ক্ষুব্ধ হয়ে ওঠেন মিছিলে থাকা অন্য সমর্থক এবং উপস্থিত সাধারণ মানুষ।
ভিডিওতে দেখা যায়, পতাকা দেখার সঙ্গে সঙ্গে চারপাশ থেকে উত্তেজিত জনতা ওই দুই যুবককে ঘিরে ধরে। তারা যুবকদের মোটরসাইকেলটি থামিয়ে দেয় এবং তাদের ওপর চড়াও হয়। ক্ষুব্ধ জনতা যুবকদের মারধর শুরু করে এবং তাদের হাত থেকে জোর করেক ইসরায়েলি পতাকাটি কেড়ে নেয়।
বিশ্বের সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ার সাধারণ মানুষের মধ্যে ফিলিস্তিনের প্রতি রয়েছে তীব্র সংহতি। অন্যদিকে ইসরায়েলের প্রতি রয়েছে চরম ক্ষোভ ও অস্বীকৃতি। দেশটির সঙ্গে ইসরায়েলের কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্কও নেই। এ কারণে ইন্দোনেশিয়ায় প্রকাশ্য স্থানে ইসরায়েলি পতাকা প্রদর্শন অত্যন্ত সংবেদনশীল এবং নিষিদ্ধ একটি বিষয় হিসেবে দেখা হয়।
সূত্র: আল-জাজিরা, দ্য অনলাইন সিটিজেন
কেএএ/
What's Your Reaction?
