হাম উপসর্গে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৩ শিশুর, মৃত্যু বেড়ে ৫৮৮
দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৭৯ শিশু।
সোমবার (১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জ, কুষ্টিয়া ও ময়মনসিংহে এসব মৃত্যুর ঘটনা ঘটে। তবে এই সময়ের মধ্যে নিশ্চিত হামে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। মৃত্যুগুলো হামের উপসর্গজনিত হিসেবে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৯০ শিশু এবং হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও ৪৯৮ শিশুসহ মোট ৫৮৮ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে মোট ৭২ হাজার ৭০ শিশুর শরীরে। এর মধ্যে ৫৭ হাজার ৯০২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছিল। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৩ হাজার ৭২২ শিশু।
এ সময়ের মধ্যে ৯ হাজার ৯৪ শিশুর শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সর্বশেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ হাজার ১৭৯ শিশুর মধ্যে ৪৫ জনের হামে সংক্রমণ নিশ্চিত হয়েছে

সর্বশেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ হাজার ১৭৯ শিশুর মধ্যে ৪৫ জনের হামে সংক্রমণ নিশ্চিত হয়েছে এবং ১ হাজার ১৩৪ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।