হাম ও উপসর্গে  আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত বাড়ছেই

দেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে তিন শিশু এবং উপসর্গ নিয়ে মারা গেছে আরও দুইজন। শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে নতুন করে ১২৭ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। পাশাপাশি উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১১৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী হিসেবে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৬৯ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৯৮ জনে। এদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৪৭ জন। ফলে মোট সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ১১ হাজার ২৪৩ জন। সার্বিক পরিস্থিতিতে দেখা যাচ্ছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৯২ জন এবং সন্দেহজনক আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২১ হাজার ৪৬৭ জনে। একই সময়ে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৩৭ জনের এবং উপসর্গ নিয়ে সন্দেহজনকভাবে মারা গেছে আরও ১৭৪ জন শিশু। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থি

হাম ও উপসর্গে  আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত বাড়ছেই

দেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে তিন শিশু এবং উপসর্গ নিয়ে মারা গেছে আরও দুইজন।

শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে নতুন করে ১২৭ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। পাশাপাশি উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১১৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী হিসেবে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৬৯ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৯৮ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৪৭ জন। ফলে মোট সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ১১ হাজার ২৪৩ জন।

সার্বিক পরিস্থিতিতে দেখা যাচ্ছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৯২ জন এবং সন্দেহজনক আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২১ হাজার ৪৬৭ জনে।

একই সময়ে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৩৭ জনের এবং উপসর্গ নিয়ে সন্দেহজনকভাবে মারা গেছে আরও ১৭৪ জন শিশু।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার করা এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow